1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেপাল ও তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা ৪৬৯, নিখোঁজ ১৩০০ ছাড়াল চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাটে কঠিন চ্যালেঞ্জের মুখে পিএসজি ও রিয়াল মাদ্রিদ প্রেক্ষাপট: সৌদি-যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি কংগ্রেসে: ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের শর্ত বহাল নাগরিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি: সরকারের অগ্রাধিকার ও বাস্তবতার চ্যালেঞ্জ প্রেক্ষাপট: নির্বাহী আদেশে লেক অন্টারিও’র নাম বদলে ‘লেক আমেরিকা’ করলেন ট্রাম্প ভিয়েতনামের তান সন নাত বিমানবন্দরে জাতীয় দিবসের ছুটিতে রেকর্ড যাত্রী ও ফ্লাইটের চাপ কাতারে সাউইস্ট গাড়িতে বিশেষ ছাড়: মিলছে আইফোন ১৭ ও সহজ কিস্তির সুবিধা মক্কা প্যাক্টে যোগদানের প্রস্তাব পেলে ইতিবাচক বিবেচনা করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী দেশের ৬৪ জেলায় তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ: মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন ফৌজদারহাটে জলিল টেক্সটাইলের জমিতে সমরাস্ত্র কারখানা: পাওনা নিয়ে শ্রমিকদের তীব্র বিক্ষোভ

রাঙ্গামাটিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৬ জুলাই, ২০২৬

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলায় আজ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক নাজমা আশরাফী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ একরামুল হক ভুঁইয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দর, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার তৃণমূল মানুষের অর্থনৈতিক উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। সরকারের এই কার্যক্রমকে বেগবান করতে আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং পল্লী উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণ নারীদের ক্ষমতায়ন ও ক্ষুদ্র ঋণের মাধ্যমে উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে বিআরডিবি প্রশংসনীয় অবদান রাখছে।

সভায় উপস্থিত কর্মকর্তারা গ্রামীণ জনগণের জন্য গৃহীত বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন এবং তা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।॥

সভা শেষে বিআরডিবি রাঙামাটির বিভিন্ন সমিতির মাঝে ঋণ বিতরণ ও গাছের চারা বিতরণ করা হয়। সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিআরডিবির জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun