1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেপাল-চীন সীমান্তে হিমবাহ ধসে ১৬২ জনের প্রাণহানি, নিখোঁজ পাঁচ শতাধিক ইউরোপ ভ্রমণে কেন ওজন কমে আমেরিকানদের? নেপথ্যে কি শুধু খাদ্যাভ্যাস? নেপালে বন্যা ও ভূমিধসে ১৬২ জনের মৃত্যু: আমগাছ আঁকড়ে বেঁচে ফিরলেন যুবক নেপালে বন্যা ও ভূমিধস: আমগাছ আঁকড়ে প্রাণ বাঁচালেন নির্মাণশ্রমিক বিবেক সবুজবাগে তরুণী নিহতের ঘটনায় আদালতে দুই আসামির স্বীকারোক্তি হেলিকপ্টার ইঞ্জিন তৈরিতে ফ্রান্সের সাথে বড় চুক্তিতে ভারত, নাম রাখা হলো ‘অরাবল্লী রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬: বিশ্বমঞ্চে কাতারের পুলিশ একাডেমির চৌকস প্রদর্শন নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক নেপাল-তিব্বত সীমান্তে বন্যা ও ভূমিধস: ৩১ জনের মৃত্যু, নিখোঁজ শত শত পর্যটক নেত্রকোনার দুর্গাপুরে অটোরিকশায় লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

বঙ্গোপসাগরে নিম্মচাপ: লক্ষ্মীপুরে দুইদিন ধরে টানা বৃষ্টি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ৮ জুলাই, ২০২৬

বঙ্গোপসাগরে নিম্মচাপের কারণে লক্ষ্মীপুরে দুইদিন ধরে  বৃষ্টি অব্যাহত রয়েছে। বুধবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় বৃষ্টি রেকর্ড করা হয়েছে ৪৮মিলিমিটার। যা এবারের রেকর্ড পরিমান বৃষ্টি। সোমবার বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত কখনও ভারী, কখনও হালকা আবার কখনও মাঝারি ও গুড়িগুড়ি বৃষ্টি অব্যাহত হয়েছে। এতে করে দুর্ভোগে পড়েছে শিক্ষার্থী ও কর্মজীবি মানুষ। বৃষ্টি অব্যাহত থাকায় কমছে তাপমাত্রাও। এদিকে দুইদিন বৃষ্টি অব্যাহত থাকার কারণে পৌরশহরের বাঞ্চানগর, সমসেরাবাদ, কলেজ রোড, মজুপুরসহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়ছে পৌরবাসী।

এদিকে বৈরি আবহাওয়ার কারণে রাতে লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ছোট ফেরী চলাচল বন্ধ থাকলেও বড় ফেরী চলাচল স্বাভাবিক রয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতি যদি আরো খারাপ হয়, তাহলে ফেরী চলাচল বন্ধ করা হবে। আর আবহাওয়া পরিস্থিতি এমন থাকলে কোনো সমস্যা হবে বলে জানান মজুচৌধুরীহাট ফেরীঘাটের ব্যবস্থাপক মো. আতিকুজ্জামান।

এদিকে রামগতি আবহাওয়া সতর্কীকরণ অফিসের কর্মকর্তা মো. সৌরভ হোসেন বাসস’কে বলেন, বঙ্গোপসাগরে নিম্মচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে গত দুইদিন ধরে বৃষ্টি অব্যাহত রয়েছে। এটি আরো কয়েকদিন থাকবে।

গত ২৪ ঘন্টায় ৪৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। যা এই বছরের জন্য সর্বোচ্চ রেকর্ড পরিমাণ বৃষ্টি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun