1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
জীবননগরে মাদকবিরোধী সমাবেশে ১৬ মাদক ব্যবসায়ীর স্বেচ্ছায় আত্মসমর্পণ পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন গাজীপুর সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে

হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১৫

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ৮ জুলাই, ২০২৬

হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক ও লাকি পরিবহনের যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে ইউনিক পরিবহনের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের বাহুবল উপজেলার আকিজ ভেঞ্চার কোম্পানির সামনে সিলেটগামী ইউনিক পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা লাকী পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ইউনিক পরিবহনের বাসটি মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায় এবং লাকি পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক এক জনকে মৃত ঘোষণা করেন তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা স্বীকার করে বাসস’কে জানান, নিহত বাসচালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun