1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন

গায়ানার উপকূলে ফেরি ডুবিতে ২৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৮৩

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

গায়ানার উপকূলে একটি ফেরি ডুবে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৮৩ জন। 

এ মর্মান্তিক ঘটনায় দক্ষিণ আমেরিকার ছোট দেশটি শোকের ছায়া নেমে এসেছে।

প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস সোমবার সাংবাদিকদের বলেন, শনিবার রাতে এমভি বারিমা ফেরিটি উল্টে যাওয়ার পর এ পর্যন্ত ৬৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও ৮৩ জন নিখোঁজ রয়েছেন।

জর্জটাউন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তিনি বলেন, ‘এখন আমাদের প্রধান লক্ষ্য মানুষকে খুঁজে বের করা।’ 

এর আগে তিনি মৃতের সংখ্যা ১০ বলে জানিয়েছিলেন। পরে তা বাড়িয়ে ২৭ জনে উন্নীত করেন।

তিনি আরও বলেন, ‘আমরা এখনও আশা ছাড়িনি।’

পুরোনো ফেরিটি রাজধানী জর্জটাউন থেকে গায়ানার অভ্যন্তরীণ এসেকিবো অঞ্চলের উদ্দেশে যাচ্ছিল। পথে এটি উল্টে যায়।

দুর্ঘটনার পর আরোহীর সংখ্যা নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ফিলিপস বলেন, এখন তিনি ‘নিশ্চিত’ যে ফেরিটিতে মোট ১৭৯ জন ছিলেন।

এর আগে, গণপূর্তমন্ত্রী হুয়ান এজহিল জানিয়েছিলেন, ফেরিটির যাত্রী তালিকায় ১৩৩ জনের নাম থাকলেও সেটি সঠিক ছিল না।

উদ্ধার অভিযানে স্থানীয় জেলেরাও যোগ দিয়েছেন।

প্রেসিডেন্টের কার্যালয় জানায়, অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য প্রতিবেশী ফরাসি গায়ানা থেকে ফরাসি সেনাবাহিনী ১২ জন ডুবুরি, দুইজন চিকিৎসক ও একজন যন্ত্রপ্রকৌশলী পাঠিয়েছে।

প্রধানমন্ত্রী ফিলিপস রোববার সাংবাদিকদের জানান, দুর্ঘটনার পর ফেরিটির দুই নাবিকের মারিজুয়ানা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এ ঘটনায় তদন্ত চলছে।

গণপূর্তমন্ত্রী এজহিল এর আগে বলেন, বিকেলের মাঝামাঝি সময়ে ফেরিটি যাত্রা শুরু করেছিল। প্রায় আট ঘণ্টা পর বিপদসংকেত পাওয়া যায়।

জাহাজ চলাচল বিষয়ক ওয়েবসাইট ভেসেলফাইন্ডারের তথ্য অনুযায়ী, ফেরিটি ১৯৩৯ সালে নির্মিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun