1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন

বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু : ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রায় উদ্বুদ্ধকরণের আহ্বান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে বগুড়ায় শুরু হয়েছে ৭ দিনব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’।

আজ সকাল ১০টায় শহরের শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশে বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে এ মেলা ও অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। 

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ যৌথভাবে ২১ থেকে ২৭ জুলাই পর্যন্ত এই কর্মসূচির আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জীবন রক্ষাকারী অক্সিজেনের ঘাটতি মেটাতে ও কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমাতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

তিনি বলেন, ‘আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের যে সরকারি লক্ষ্যমাত্রা রয়েছে, তা অর্জনে প্রতিটি নাগরিক বিশেষ করে শিশুদের অন্তত একটি করে গাছ লাগানো ও পরিচর্যা করা প্রয়োজন।’ এ সময় একটি গাছ কাটা হলে তার পরিবর্তে অন্তত দু’টি গাছ লাগানোর তাগিদ দিয়ে চলতি বর্ষা মৌসুমেই সকলকে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্য সম্মানীয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানা, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বগুড়া সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মতলুবুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ এবং বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।

অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রশাসক পরিবেশ সচেতনতামূলক বিষয়ে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রশ্ন ছুড়ে দেন এবং সঠিক উত্তর দেয়া ৮ জন শিক্ষার্থীর হাতে নগদ অর্থ উপহার হিসেবে তুলে দেন।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের মেলায় স্থানীয় ও আঞ্চলিক বিভিন্ন নার্সারির মালিকরা অংশগ্রহণ করছেন। মেলায় গড়ে ওঠা ৩৯টি স্টলে বিভিন্ন জাতের প্রায় দেড় লক্ষাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শিত ও বিক্রি করা হচ্ছে। এর ফলে সাধারণ দর্শনার্থী ও বৃক্ষপ্রেমীরা কম খরচে ও সহজে ছাদবাগান কিংবা পারিবারিক বনায়নের জন্য পছন্দসই গাছ সংগ্রহের সুযোগ পাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun