1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন

যুক্তরাজ্যে আবাসিক বিদ্যুৎ বিল থেকে ভ্যাট প্রত্যাহারের ঘোষণা নতুন সরকারের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, আগামী অক্টোবর মাস থেকে দেশটির আবাসিক বিদ্যুৎ বিলের ওপর আর মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না। জীবনযাত্রার ব্যয় কমাতে দায়িত্ব নেওয়ার পর তার সরকারের এটি প্রথম পদক্ষেপ।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এক বিবৃতিতে বার্নহ্যাম বলেন, ‘জ্বালানি বিলের ওপর কর কমাতে, মানুষের হাতে আরও বেশি অর্থ রাখতে এবং নতুন করে আশার সঞ্চার করতে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছি।’

ডাউনিং স্ট্রিটে দায়িত্ব নেওয়ার একদিন পর তিনি এ ঘোষণা দেন।

লেবার সরকার জানিয়েছে, এই পদক্ষেপের ফলে একটি পরিবারের বিদ্যুৎ বিলে বছরে গড়ে প্রায় ৪৫ পাউন্ড (৬১ ডলার) সাশ্রয় হবে।

বিদ্যুৎ ও গ্যাসের দামের ওপর যুক্তরাজ্যের জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা অফজেমের  নির্ধারিত সর্বোচ্চ মূল্যসীমা বাড়ানোর সম্ভাব্য সময়ের সঙ্গে মিল রেখেই অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

মঙ্গলবারের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘১ অক্টোবর থেকে আবাসিক বিদ্যুৎ বিলের ওপর ভ্যাট প্রত্যাহার করা হবে, যাতে পরবর্তী অফজেম প্রাইস ক্যাপ কার্যকর হওয়ার সময় থেকেই মানুষ এর সুবিধা পায়।’

সরকার জানিয়েছে, এই নীতি বাস্তবায়নের অর্থ জোগানো হবে সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রস্তাবিত ডিজিটাল আইডি (ডিজিটাল পরিচয়পত্র) প্রকল্প বাতিল করে। ওই প্রকল্পে করদাতাদের প্রায় ১৮০ কোটি পাউন্ড খরচ হওয়ার কথা ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun