1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নেপাল-তিব্বত সীমান্তে বন্যা ও ভূমিধস: ৩১ জনের মৃত্যু, নিখোঁজ শত শত পর্যটক নেত্রকোনার দুর্গাপুরে অটোরিকশায় লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক আশুলিয়ায় শিশু নিখোঁজের ঘটনায় গ্রেপ্তার সাইফুল: নেপথ্যে ছিল ব্যক্তিগত আক্রোশ ময়মনসিংহে জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন সংসদ সদস্য প্রেক্ষাপট: বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না: জামায়াত নেতা জুবায়ের বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও ইউরোপের নতুন নিয়ম কাতারে সড়ক দুর্ঘটনায় পা হারানো ব্যক্তিকে সাড়ে ৪ লাখ রিয়াল ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল যুক্তরাষ্ট্রের শুল্কের জবাবে কানাডার পাল্টা আঘাত: ১৫ থেকে ৫০ শতাংশ শুল্ক আরোপ দায়িত্ব নেওয়ার পর প্রতিটি অপরাধের আসামিকে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, বহিষ্কারের প্রক্রিয়া শুরু

স্ত্রীকে জবাই করে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ডাদেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

রাজধানীর মধ্য বাড্ডায় স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগে করা মামলায়, স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি  দিয়েছেন আদালত।

আজ ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. সাদেকীন হাবীব বাপ্পী এ রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়,  ২০০৩ সালের দিকে মনির হোসেনের সঙ্গে শাকিরা খাতুন সোমা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একটি কন্যা সন্তান আছে। 

বিবাহের পর কিছুদিন যেতে না যেতেই, মনির ও তার পরিবারের সদস্যরা সোমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে। সন্তানের মুখের দিকে তাকিয়ে সোমা তা মেনে নেয়। 
মনির ব্যবসার কথা বলে বিভিন্ন সময় সোমার পরিবার থেকে ১১ লাখ টাকা নেয়। এরপরেও মনির আরও টাকার জন্য সোমাকে নির্যাতন করতো। 

২০১৭ সালের ৬ অক্টোবর দুপুর দেড়টার দিকে টাকা-পয়সা নিয়ে তাদের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে মনির ছুরি দিয়ে সোমাকে জবাই করে। সোমার আর্তচিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এই ঘটনায় সোমার মা মোসা. আক্তার বানু ওই দিনই বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে, ২০১৭ সালের ৭ ডিসেম্বর তার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দাখিল করেন মামলার তদন্তকর্তা বাড্ডা থানার এসআই বায়েজীদ বোস্তামী। 

গত ২০১৮ সালের ১৭ মে মনিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। 
মামলার বিচার চলাকালে আদালত ২০ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun