1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার ডিসি’র উদ্যোগে চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী একনেকে উঠছে ২,০৮২ কোটি টাকার ‘পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প’ ভারতের প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন স্ত্রীকে জবাই করে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ডাদেশ বিনামূল্যে এআই চ্যাটবট চালুর পরিকল্পনা দ. কোরিয়ার ইন্দোনেশিয়ায় শিশু পাচার চক্রের প্রধানের ৭ বছরের কারাদণ্ডাদেশ নতুন কুঁড়ি স্পোর্টস, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে ৯ জনের মৃত্যু মাদ্রিদে প্রায় ২০ লাখ মানুষের উচ্ছ্বাসে ভাসলেন স্পেনের ফুটবলাররা

বাগেরহাট ম্যাথ ক্লাবের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

শিক্ষার্থীদের গণিতভীতি দূর করে গণিত শিক্ষার মানোন্নয়ন এবং আগামী বছরের এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে শতভাগ সাফল্য অর্জনের লক্ষ্য নিয়ে বাগেরহাট ম্যাথ ক্লাবের উদ্যোগে এক মতবিনিময় সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে শহরের নতুন ডিসি অফিসের সামনে সোনাতলায় অবস্থিত সরকারি অনুমোদনপ্রাপ্ত স্কিল আইটি প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ম্যাথ ক্লাবের সভাপতি তরুণ কান্তি পাল।

সভায় প্রধান অতিথি ছিলেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের উপদেষ্টা, বাগেরহাট অফিসার্স ফোরামের সভাপতি ও সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম বাবলু।

তিনি বলেন, ‘গণিত শুধু একটি বিষয় নয়; এটি যুক্তিবোধ, বিশ্লেষণী চিন্তা এবং সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তোলার অন্যতম ভিত্তি। গণিতভীতি দূর করতে শিক্ষক, অভিভাবক ও সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

তিনি বলেন, বর্তমান সরকার প্রযুক্তিনির্ভর ও স্মার্ট শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। ভবিষ্যতের প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে তথ্য-প্রযুক্তিভিত্তিক শিক্ষা বিস্তারের বিকল্প নেই। শ্রেণিকক্ষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে শিক্ষার্থীদের শেখার আগ্রহ যেমন বাড়বে, তেমনি পাঠদানও হবে আরও কার্যকর ও আনন্দময়। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য স্মার্ট স্টুডেন্ট এবং স্মার্ট টিচার তৈরি করা সময়ের দাবি বলেও তিনি উল্লেখ করেন।

ড. ফরিদুল ইসলাম আরও বলেন, প্রযুক্তির সঙ্গে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল শিক্ষা উপকরণের ব্যবহার নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের হাতে-কলমে শেখার সুযোগ তৈরি করা গেলে গণিতসহ অন্যান্য বিষয়েও কাক্সিক্ষত সাফল্য অর্জন সম্ভব হবে।

এ সময় তিনি ম্যাথ ক্লাবের প্রশিক্ষণ কার্যক্রমে ব্যবহারের জন্য একটি ডিজিটাল ইন্টারঅ্যাকটিভ প্যানেল প্রদান করার ঘোষণা দেন। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ গণিত শিক্ষাকে আরও আকর্ষণীয় ও প্রযুক্তিনির্ভর করে তুলবে এবং আগামী এসএসসি পরীক্ষায় বাগেরহাট জেলায় গণিত বিষয়ে শতভাগ সাফল্য অর্জনে সহায়ক হবে।

বিশেষ অতিথির বক্তব্যে লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলু বলেন, ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে গণিত শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের দক্ষ ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’

এ সময় বক্তব্য রাখেন সরকারি পি.সি. কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক শাহ আলম ফরাজী, খানজাহান আলী ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক মো. মোশারফ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাদিকুল ইসলাম, জেলা শিক্ষক সমিতির সদস্য সচিব মিফতা উদ্দিন এবং ম্যাথ ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মো. সাকিব।
মতবিনিময় সভায় বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গণিত শিক্ষকরা অংশ নেন।

সভায় বক্তারা শিক্ষার্থীদের গণিতভীতি দূরীকরণ, ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনা, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়ক ক্লাস চালু করা এবং আগামী বছরের এসএসসি পরীক্ষায় বাগেরহাটে গণিত বিষয়ে শতভাগ সাফল্য অর্জনের লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে গণিত শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun