1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক নেপাল-তিব্বত সীমান্তে বন্যা ও ভূমিধস: ৩১ জনের মৃত্যু, নিখোঁজ শত শত পর্যটক নেত্রকোনার দুর্গাপুরে অটোরিকশায় লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক আশুলিয়ায় শিশু নিখোঁজের ঘটনায় গ্রেপ্তার সাইফুল: নেপথ্যে ছিল ব্যক্তিগত আক্রোশ ময়মনসিংহে জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন সংসদ সদস্য প্রেক্ষাপট: বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না: জামায়াত নেতা জুবায়ের বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও ইউরোপের নতুন নিয়ম কাতারে সড়ক দুর্ঘটনায় পা হারানো ব্যক্তিকে সাড়ে ৪ লাখ রিয়াল ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল যুক্তরাষ্ট্রের শুল্কের জবাবে কানাডার পাল্টা আঘাত: ১৫ থেকে ৫০ শতাংশ শুল্ক আরোপ দায়িত্ব নেওয়ার পর প্রতিটি অপরাধের আসামিকে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পিঁপড়া দিয়ে তৈরি শরবত পরিবেশন: দক্ষিণ কোরিয়ার রেস্তোরাঁ মালিকের কারাদণ্ডের ঝুঁকি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২২ জুলাই, ২০২৬

স্বাদ বাড়াতে সরবতে কালো পিঁপড়া ব্যবহার করার অভিযোগে দক্ষিণ কোরিয়ার একটি মিশেলিন তারকাপ্রাপ্ত রেস্তোরাঁর মালিকের এক বছরের কারাদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সোমবার আদালতের শুনানিতে পরিচয় প্রকাশ না করা ওই রেস্তোরাঁ মালিকের বিরুদ্ধে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এই সাজা চাওয়া হয়। রেস্তোরাঁটির নামও প্রকাশ করা হয়নি।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দক্ষিণ কোরিয়ার আইনে মানুষের খাবার হিসেবে ব্যবহারের জন্য মাত্র ১০ ধরনের পোকামাকড় অনুমোদিত রয়েছে। এর মধ্যে রয়েছে ঘাসফড়িং ও বাদামি মেলওয়ার্মের লার্ভা।

তবে দুই মিশেলিন তারকাপ্রাপ্ত ওই রেস্তোরাঁর বিরুদ্ধে থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা অনুমোদনহীন পিঁপড়া খাবার হিসেবে পরিবেশনের অভিযোগ উঠেছে বলে দেশটির খাদ্য নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই পিঁপড়াগুলো একটি সরবতের ওপর সাজিয়ে পরিবেশন করা হয়েছিল।

খাদ্য মন্ত্রণালয় জানায়, গত বছর থেকে এ বিষয়ে তদন্ত শুরু হয়। অভিযোগ অনুযায়ী, শেফ সরবতের ওপর ‘টক স্বাদ যোগ করার জন্য’ তিন থেকে পাঁচটি করে পিঁপড়া ছড়িয়ে দিতেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত প্রায় চার বছর ধরে এভাবে খাবার বিক্রি করে রেস্তোরাঁটি প্রায় ১২ কোটি ওন (প্রায় ৮১ হাজার মার্কিন ডলার) আয় করেছে।

মন্ত্রণালয়ের প্রকাশ করা একটি প্রমাণ ছবিতে গোলাকার টিনের একটি কৌটা দেখা যায়, যার গায়ে লেখা ছিল ‘কুইজিন ব্ল্যাক অ্যান্টস’।

স্থানীয় সংবাদ সংস্থা নিউজিস জানিয়েছে, কারাদণ্ডের পাশাপাশি সিউলের পশ্চিম জেলা আদালতের কাছে ২ কোটি ওন জরিমানার আবেদনও করেছে প্রসিকিউশন।

অভিযুক্তের আইনজীবীরা দাবি করেছেন, পিঁপড়া দেওয়া খাবারগুলো শুধুমাত্র সেইসব গ্রাহককে পরিবেশন করা হয়েছিল, যারা আগে থেকেই এতে সম্মতি দিয়েছিলেন।

অভিযুক্ত আদালতে বলেন, ‘প্রাসঙ্গিক নিয়মগুলো পুরোপুরি না বোঝার কারণে যে ঘটনা ঘটেছে, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।’

আগামী সেপ্টেম্বরের শুরুতে আদালত এ মামলার রায় ঘোষণা হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun