1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন

রাঙ্গামাটিতে বন্যাদুর্গত প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২২ জুলাই, ২০২৬

জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত বাক-শ্রবণ (বধির) প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্যশস্য বিতরণ করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।

আজ বুধবার সকালে শহরের তবলছড়িস্থ নির্মাণাধীন রাঙ্গামাটি বধির বিদ্যালয় প্রাঙ্গণে মানবিক সহায়তা হিসেবে খাদ্যশস্য বিতরণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম, রাঙ্গামাটি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, রাঙ্গামাটি থানা বিএনপির সহ সভাপতি মো. মহিউদ্দিন, রাঙ্গামাটি বধির বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নাছির উদ্দীন, অভিভাবক, প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলীসহ প্রতিবন্ধী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানবিক সহায়তা প্রদানকালে জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, ‘বধির ও বাক-শ্রবণ প্রতিবন্ধীরা এদেশের মানুষ, তাদেরকে পিছনে ফেলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাদের প্রাপ্য সহায়তা প্রদানে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, বাক প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ও মানবিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। তারা অবহেলিত নয়; বরং যথাযথ সুযোগ ও সহযোগিতা পেলে আগামী দিনের সম্পদে পরিণত হবে।
বন্যাদুর্গত বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে খাদ্যশস্য বিতরণের মতো মানবিক উদ্যোগ শুধু খাদ্যের সংকট লাঘব করবে না, সমাজে সহমর্মিতা ও মানবিকতার বন্ধনও আরও সুদৃঢ় করবে।’

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে রাঙ্গামাটি বধির কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক টিটু চৌধুরী সাংকেতিক ভাষায় বক্তব্য দেন। তিনি বধির জনগোষ্ঠীর শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক স্বীকৃতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে অতিথিরা বন্যাদুর্গত বাক-শ্রবণ প্রতিবন্ধী শতাধিক শিক্ষার্থী ও তাদের পরিবারের হাতে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেন।

আয়োজকরা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun