1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম
‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন

১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের আহ্বান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২২ জুলাই, ২০২৬

রাজশাহী অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রাচীন সংগঠন রাজশাহী এসোসিয়েশন প্রতিষ্ঠার ১৫৫তম বার্ষিকী উদযাপন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গতকাল সন্ধ্যায় রাজশাহী এসোসিয়েশনের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও এসোসিয়েশনের সহ-সভাপতি মোহা. সবুর আলী।

অনুষ্ঠানে বক্তারা সংগঠনের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি তরুণ প্রজন্মকে সংগঠনটির কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মোহা. সবুর আলী বলেন, রাজশাহী এসোসিয়েশন শুধু একটি সংগঠন নয়, এটি রাজশাহীর দীর্ঘ সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ।

তিনি আরও বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে নতুন প্রজন্মকে এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে এসোসিয়েশনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

আলোচক হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী। তিনি বিগত ১৫৫ বছর ধরে শিক্ষা, সংস্কৃতি, জনকল্যাণ ও সামাজিক অগ্রগতিতে এসোসিয়েশনের অবদানসমূহ তুলে ধরেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন— এসোসিয়েশনের এডহক কমিটির সদস্য সচিব ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসেন আলী, আজীবন সদস্য মো. লিয়াকত আলী, আব্দুল আওয়াল খান চৌধুরী, এডহক কমিটির সদস্য এসএম রেজাউল ইসলাম ও ড. সাবরিনা আনাম।

এ সময় বক্তারা বলেন, রাজশাহী এসোসিয়েশনের দীর্ঘ পথচলা এ অঞ্চলের মানুষের ঐক্য, সামাজিক দায়বদ্ধতা ও সাংস্কৃতিক চেতনার প্রতিফলন। সময়ের সঙ্গে সমাজ ও মানুষের প্রয়োজন পরিবর্তিত হলেও, সংগঠনটির মূল লক্ষ্য ও ঐতিহ্যকে ধারণ করে এগিয়ে যাওয়ার গুরুত্ব রয়েছে। 

এর ঐতিহ্যকে সামনে এগিয়ে নিতে  যৌথ প্রচেষ্টার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদ ও রাজশাহী বার এসোসিয়েশনের সভাপতি অ্যাড. আবুল কাশেমসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun