1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন

কাশিমপুরে NSI এর তথ্যের ভিত্তিতে তিনটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

‎‎বৃহস্পতিবার ২৩/৭/২০২৬ ইং দুপুর ২ ঘটিকায় জেলা এনএসআই গাজীপুর কার্যালয় তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ০৪ নং ওয়ার্ডের সারদাগঞ্জ এলাকার এ. বি এন্টারপ্রাইজ নামক নকল ফোম উৎপাদনকারী প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

‎‎ভ্রাম্যমান আদালত কর্তৃক প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানের মালিক আল আমিন কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ও ৫৩ ধারায় ৬০,০০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এছাড়াও ২২ টি কোম্পানির নামে ফোম তৈরী সিল জব্দ করা হয়

‎২।

‎গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ০২ নং ওয়ার্ডের লোহাকৈর এলাকায় বেকারী পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মদিনা বেকারীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়

‎ভ্রাম্যমান আদালত কর্তৃক অনুমোদনহীন ভাবে বেকারী পণ্য তৈরী নিম্নমানের উপকরণ ব্যবহার অভিযোগে মালিক মোঃ সাইদুর রহমান কে ওজন পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৪০১৩২(১) এর ৪১ও ৪৮ ধারায় ৩০,০০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

‎৩।
‎‎‎গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ০২ নং ওয়ার্ডের লোহাকৈর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়
‎‎ভ্রাম্যমান আদালত কর্তৃক অনুমোদনহীন ভাবে নাটোরের কাঁচাগোল্লা সন্দেশ তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহার অভিযোগে মালিক রফিকুল ইসলাম কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারা ও ওজন পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৪ ও ৫৫ ধারায় ৫০,০০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এছাড়াও ২৪/২৫ কাটুন সন্দেশ জব্দপূর্বক বিনষ্ট করা হয়।
‎‎ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সালেহুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun