1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের আওতামুক্ত থাকবে মেক্সিকোর ৮০ শতাংশের বেশি রপ্তানি পণ্য 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্রে মেক্সিকোর রপ্তানি করা পণ্যের ৮০ শতাংশের বেশি নতুন মার্কিন শুল্কের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন দেশটির অর্থনীতি মন্ত্রী মার্সেলো এব্রার্ড। বৃহস্পতিবার তিনি বলেন, ওয়াশিংটন ঘোষিত নতুন দফার শুল্ক থেকে মেক্সিকোর বেশিরভাগ রপ্তানি পণ্য রক্ষা পাবে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগ তদন্তের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন প্রায় ৬০টি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে| যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয় জানিয়েছে, শুক্রবার থেকে এসব শুল্ক কার্যকর হবে।

এব্রার্ড বলেন, মেক্সিকোর অধিকাংশ রপ্তানি এতে ক্ষতিগ্রস্ত হবে না, কারণ সেগুলো ২০২০ সালে স্বাক্ষরিত আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা (ইউএসএমসিএ) চুক্তি-এর শর্ত পূরণ করে|

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘মেক্সিকোর ৮০ শতাংশের বেশি রপ্তানি পণ্য আমাদের মুক্ত বাণিজ্য চুক্তি, ইউএসএমসিএ-এর নিয়ম মেনে চলে| অর্থাৎ এতে কোনো পরিবর্তন হচ্ছে না|’

সরকারি তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার মেক্সিকো| ২০২৫ সালের জুন থেকে চলতি বছরের মে পর্যন্ত দেশটি যুক্তরাষ্ট্রে ৫৫৮ বিলিয়ন মার্কিন ডলারের বেশি পণ্য রপ্তানি করেছে|

বৃহস্পতিবার দুই দেশের আলোচনাকারীরা ইউএসএমসিএ চুক্তির কিছু সংশোধনী নিয়ে চূড়ান্ত বৈঠক করেন| এর আগে ওয়াশিংটন এই চুক্তিকে ত্রুটিপূর্ণ বলে সমালোচনা করেছিল|

মেক্সিকোর জন্য নতুন শুল্কের হার নির্ধারণ করা হয়েছে ১০ শতাংশ| অন্যদিকে কয়েকটি দেশের জন্য এই হার সর্বোচ্চ ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত হবে| 

এব্রার্ড জানান, যেসব পণ্য ইউএসএমসিএ চুক্তির আওতায় পড়ে না, সেগুলো নতুন শুল্কের আওতায় আসবে।

তিনি আরও বলেন, ‘মেক্সিকো বর্তমানে যে শুল্ক দিচ্ছে, তাতে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। এখন পর্যন্ত আমাদের যে অবস্থান ছিল, সেটিরও কোনো পরিবর্তন হচ্ছে না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun