1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার জাতিসংঘের নেতৃত্বের দৌড়ে ৬ প্রার্থী ইমনের ব্যর্থতার ম্যাচে জয় দিয়ে শুরু লাহোরের চীনে ২০৩১ সালের মধ্যে ঋণ দেওয়া বন্ধের পরিকল্পনা বিশ্বব্যাংকের

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ. এস. আমানুল্লাহ আঞ্চলিক ক্যাম্পাস ভবনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় তিনি জেলার বিরামপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে সম্ভাব্য স্থান নির্ধারণে আসেন।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তানজিনা খাতুন ও সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীনের সহায়তায় কয়েকটি স্থান ঘুরে দেখেন ভিসি।
 
ভিসিকে সহযোগিতা করতে ৬ সদস্যের একটি টিম তার সফরসঙ্গী হিসেবে এসেছিলেন। তারা  হলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার, অতিরিক্ত রেজিস্ট্রার ও সচিব মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক আশরাফ আলী, অতিরিক্ত রেজিস্ট্রার মহিবুল হাসান, অফিস স্টাফ মো. আব্দুস সালাম ও ইমন আহমেদ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ. এস. আমানুল্লাহ বিরামপুর সরকারি কলেজ পরিদর্শন শেষে মতবিনিময় করেন। 

এ সময় বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আশিষ কুমার সরকার, উপাধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধুরী, দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহ্বায়ক মোরশেদ মানিক এবং শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun