1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের নতুন নেতৃত্বে পলাশ-তাহের-জাহাঙ্গীর দাবি আদায়ে আন্দোলন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবরুদ্ধ উপাচার্য গাজীপুরে আবারও শ্রমিক অসন্তোষ সাটুরিয়ায় কিন্ডারগার্টেন স্কুলে হাত বাড়ালেই মিলছে জাল সনদ কাশিমপুর কারাগারে মৃত্যু হলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির মানিকগঞ্জে পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের চাকা বিস্ফোরণে আহত ৩১ গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২২ পোশাক কারখানা গাজীপুরের কোনাবাড়ীতে শ্রমিকদের সড়ক অবরোধ, ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ারশেল শ্রীপুরে সুফল বাগানে দুর্বৃত্তের হানা, কাটা হলো ৪০০ গাছ ঐতিহ্যবাহী ধনবাড়ী মেলার মাঠে মাটি ভরাট কার্যক্রম পরিদর্শন: আধুনিকতার পথে এগিয়ে যাচ্ছে ধনবাড়ী উপজেলা

গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

মহিদুল ইসলাম মিলটন, স্টাফ রিপোর্ট
  • প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

‎

‎গাজীপুরের কাশিমপুরে সংবাদ সংগ্রহে যাওয়ার পথে দুই সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। হামলার সময় দুর্বৃত্তরা তাদের ব্যবহৃত দুইটি অ্যান্ড্রয়েড ফোন, একটি ক্যামেরা, প্রেস আইডি কার্ড, দুটি ব্যাগ, অফিসিয়াল দুইটি বুম (মাইক্রোফোন), ও নগদ টাকাসহ বিভিন্ন সরঞ্জাম ছিনিয়ে নিয়ে যায়।
‎
‎বৃহস্পতিবার দুপুরে কাশিমপুর থানাধীন ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পানিশাইল এলাকায় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল দৈনিক জনবানী ও চ্যানেল এস টেলিভিশনের কাশিমপুর প্রতিনিধি এবং কাশিমপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জামাল আহমেদ ও তার সহকর্মী ইমরুল ইসলামের পথরোধ করে এ হামলা চালায়। হামলায় দুই সাংবাদিক গুরুতর আহত হন।
‎
‎খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
‎
‎ভুক্তভোগী সাংবাদিক মো. জামাল আহমেদ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়া মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
‎
‎
‎
‎ঘটনা স্থলে উপস্হিত সাংবাদিকরা জানান সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা এটি একটি নিন্দনীয় ঘটনা আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই
‎
‎
‎এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মোঃ খালিদ হোসেন বলেন, মামলা দায়ের হয়েছে এবং মামলার অগ্রগতির স্বার্থে
‎ দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য থানা পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun