1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু

আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃধা বেলাল
  • প্রকাশ : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

A

বরগুনার আমতলীতে একটি খাল থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত অজ্ঞাত এক যুবক (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই ২০২৬) রাত ৭টার দিকে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের মধ্য আড়পাঙ্গাশিয়া গ্রামের পশুর বুনিয়া খালের ওপর স্লুইস গেটের সামনে থেকে ভাসমান অবস্থায়
বস্তাবন্দি অজ্ঞাত এক যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে স্থানীয়রা এক অজ্ঞাত যুবকের মরদেহ আড়পাঙ্গাশিয়া খালে ভাসতে দেখে থানায় খবর দিলে তাৎক্ষণিকভাবে আমতলী থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. ইয়াকুব হোসাইন ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানায়, মরদেহটি বস্তাবন্দি ছিলো,একটি হাত বস্তার বাহিরে ছিলো।অর্ধগলিত পোকায় ধরা অজ্ঞাত ওই যুবকের মুখ মন্ডল বিকৃত হওয়ায় মরদেহটি কেহ চিনতে পারেনি।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, বস্তাবন্দি অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য আগামীকাল ৩০জুলাই ২০২৬ বরগুনা মর্গে পাঠানো হবে। অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্তে তদন্ত চলছে।
এ বিষয়ে আমতলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun