1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
প্রথমবারের মতো দেশের আটটি বিভাগীয় শহরেই হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে আফগানিস্তানের পূর্ণাঙ্গ সিরিজ পাকিস্তান ক্রিকেটের বিশৃঙ্খলা ও আকিব জাভেদের ভূমিকা নিয়ে বিস্ফোরক জেসন গিলেস্পি সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেটের ৪ প্রবাসীর মৃত্যু বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কেনায় স্বচ্ছতা নিয়ে আইনি নোটিস ২০৩০ বিশ্বকাপ: নিরাপত্তা ব্যবস্থা জোরদারে স্পেনের সাথে কাতারের নতুন চুক্তি বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অদূরদর্শিতাকে দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর: গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন নিয়ে জোর তৎপরতা আয়ারল্যান্ডে গাজার শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যান নিয়ে বাড়ছে উদ্বেগ ও ক্ষোভ ব্যালন ডি’অরের দৌড়ে হ্যারি কেইন: ২৫ বছরের খরা কাটানোর অপেক্ষায় ইংলিশ ফুটবল

জীবননগরের উথলীতে বিএনপির মতবিনিময় সভা

আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে জীবননগরের উথলীতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ই আগস্ট) বিকালে উথলী বাসস্ট্যান্ডে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উথলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ইউনুচ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন।

এসময় তিনি বলেন, আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের আরও সুসংগঠিত হতে হবে। সুশিক্ষিত, যোগ্য, জনপ্রিয় ও দলের দুর্দিনে নির্যাতিত ব্যক্তিকে দলীয়ভাবে ইউনিয়ন চেয়ারম্যানের প্রার্থী ঘোষণা করা হবে। দল যাকে প্রার্থী ঘোষণা করবে ঐক্যবদ্ধভাবে সবাইকে তার পক্ষে কাজ করতে হবে। দলীয় সিদ্ধান্ত কেউ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উথলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হুসাইনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দীন ময়েন, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাছিম হায়দার হীরক, বিএনপি নেতা মোশারফ হোসেন, যুবদল নেতা রুবেল আহম্মেদ সাঈদ, তৌহিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অমিত খান প্রমুখ।

এছাড়া মতবিনিময় সভায় উথলী ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun