1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের শুল্কের জবাবে কানাডার পাল্টা আঘাত: ১৫ থেকে ৫০ শতাংশ শুল্ক আরোপ দায়িত্ব নেওয়ার পর প্রতিটি অপরাধের আসামিকে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, বহিষ্কারের প্রক্রিয়া শুরু মেহেরপুরে সাবেক স্ত্রীকে কুপিয়ে জখম: অভিযোগে জড়িত ব্যক্তি যুবক আটক অপরাধ দমনে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়, ধৈর্য ধরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা-নিউইয়র্ক রুটে বিমানের ফ্লাইট চালুর সম্ভাবনা: বাস্তব নাকি নিছক কল্পনা? শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব জমা মিশরে নির্মিত হবে শেখ তামিম হাসপাতাল: কাতার-মিশর সই করল চার চুক্তি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু

অপরাধ দমনে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়, ধৈর্য ধরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক উন্নতির লক্ষ্যে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য জনগণ ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ভঙ্গুর অবস্থায় ছিল, গত ছয় মাসে তাদের মনোবল অনেকটাই পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে পুলিশসহ অন্যান্য বাহিনী পূর্ণ শক্তি নিয়ে অপরাধ দমনে কাজ করছে। অপরাধ দমনের ক্ষেত্রে সরকার ‘দুষ্টের দমন, শিষ্টের পালন’ নীতি অনুসরণ করছে জানিয়ে তিনি বলেন, এমন কোনো অপরাধ নেই যেখানে পুলিশ বাহিনী অপরাধীকে গ্রেপ্তারে ব্যর্থ হয়েছে। তবে অপরাধ দমনের ক্ষেত্রে রাতারাতি কোনো বৈপ্লবিক পরিবর্তন আশা করা বাস্তবসম্মত নয়।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আধুনিকায়ন করা, তাদের মনোবল বৃদ্ধি এবং জনগণের সেবক হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি বিভিন্ন বাহিনীর আইনি কাঠামোতে পরিবর্তন আনা হচ্ছে এবং কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে। মিরপুরের শিশু নির্যাতন ও প্রাণহানির ঘটনা কিংবা রংপুরের আলোচিত ঘটনার মতো প্রতিটি ক্ষেত্রেই সরকার দ্রুত আইনি ব্যবস্থা নিয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। অনেক ক্ষেত্রে সমাজের চাহিদা অনুযায়ী দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতেও সহায়তা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অপরাধী যে-ই হোক এবং যত ক্ষমতাশালীই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বলেন, মানুষ দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ প্রত্যাশা করে। মাদক ও অপরাধের সঙ্গে জড়িত কোনো চক্র যাতে কোনোভাবেই আইনের হাত থেকে রেহাই না পায়, তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। রংপুরের ঘটনায় চারজন নিহত হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অপরাধীদের গ্রেপ্তার করা সম্ভব হলেও, এই অপরাধী চক্রের নেপথ্যে কারা রয়েছে এবং তাদের উৎস কোথায়, তা খুঁজে বের করে নির্মূল করতে হবে।

ঈদে মিলাদুন্নবীর শিক্ষা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করাই মানুষের লক্ষ্য হওয়া উচিত। শান্তি, ক্ষমা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে ও বিশ্বে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালামসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun