1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাকেও লোডশেডিংমুক্ত রাখার পরিকল্পনা থেকে সরে আসছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা শেখ হাসিনাকে ধরে আনতে চাই, মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ উর রহমান প্রথমবারের মতো দেশের আটটি বিভাগীয় শহরেই হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে আফগানিস্তানের পূর্ণাঙ্গ সিরিজ পাকিস্তান ক্রিকেটের বিশৃঙ্খলা ও আকিব জাভেদের ভূমিকা নিয়ে বিস্ফোরক জেসন গিলেস্পি সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেটের ৪ প্রবাসীর মৃত্যু বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কেনায় স্বচ্ছতা নিয়ে আইনি নোটিস ২০৩০ বিশ্বকাপ: নিরাপত্তা ব্যবস্থা জোরদারে স্পেনের সাথে কাতারের নতুন চুক্তি বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অদূরদর্শিতাকে দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর: গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন নিয়ে জোর তৎপরতা

পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করতে দেশের বাইরে অবস্থান করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার এই অনুপস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম সচল রাখতে এবং বৈদেশিক নীতির ধারাবাহিকতা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই সময়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির মন্ত্রণালয়ের নির্ধারিত দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত সব বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করবেন।

গত ৩০ আগস্ট, রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এই তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, রুলস অব বিজনেস ১৯৯৬ অনুযায়ী প্রতিমন্ত্রীদ্বয়ের ওপর অর্পিত নির্দিষ্ট দায়িত্বের বাইরেও হুমায়ুন কবির বাড়তি দায়িত্ব পালন করবেন। মূলত পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের দাপ্তরিক কাজে যেন কোনো বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, গত ২ জুন ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হন। আগামী ৮ সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ সর্বশেষ ১৯৮৬-৮৭ সালে জাতিসংঘের এই পদটি পেয়েছিল।

এর আগে গত ২১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার রদবদলের সময় টেকনোক্র্যাট কোটায় হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে ২৩ আগস্ট জারি করা এক পরিপত্রে তাকে প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে প্রতিমন্ত্রী-২ হিসেবে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun