মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকর পরিস্থিতি প্রশমন এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে একযোগে কাজ করার বিষয়ে একমত হয়েছেন কাতার ও তুরস্ক। কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম আল-থানির সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান টেলিফোনে আলাপ করেন। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।
আলাপকালে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, যেকোনো কূটনৈতিক উদ্যোগ যা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে, তার প্রতি কাতার সবসময় সমর্থন দিয়ে আসছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং সাগরে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে একটি সমঝোতায় পৌঁছানোর প্রয়োজনীয়তার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। কাতার নিউজ এজেন্সির (কিউএনএ) তথ্য অনুযায়ী, সংকট নিরসনে উভয় দেশই কূটনৈতিক প্রচেষ্টা জোরদারে সম্মত হয়েছে। প্রতিবেদনে যোগ করা তথ্য: (তথ্যসূত্র: কাতার নিউজ এজেন্সি – QNA)।