1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেপ্তার রাজধানীর পৃথক স্থানে তিনজনের মৃত্যু: তদন্তে নেমেছে পুলিশ এলএনজি আমদানির উৎস বহুমুখীকরণে জোর দিচ্ছে সরকার, চুক্তির অধিকাংশ কার্গো নিয়ে অনিশ্চয়তা আওয়ামী লীগের মিছিলের পেছনে জামায়াতের ইন্ধন রয়েছে: রাশেদ খাঁন ড্রোন হামলার আশঙ্কায় মিয়ানমারের মান্দালয় বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত এক ভিসায় ছয় দেশ ভ্রমণের সুযোগ: জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা চালুর পথে ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের ডাক প্রধানমন্ত্রীর নেপালে বন্যায় ৯ দিন সুড়ঙ্গে আটকা পড়েও অলৌকিকভাবে বেঁচে ফিরলেন যুবক শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও চার দফা দাবি: কেন এখনো মেলেনি সমাধান?

আওয়ামী লীগের মিছিলের পেছনে জামায়াতের ইন্ধন রয়েছে: রাশেদ খাঁন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার পেছনে জামায়াতে ইসলামীর ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ১২ সেপ্টেম্বর, শনিবার সকালে ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সচেতনতামূলক র‍্যালি শেষে তিনি এই মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে জামায়াতে ইসলামী বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। সেই পুরনো সম্পর্কের জের ধরেই এবারও জামায়াতের কারণে আওয়ামী লীগ রাজপথে আন্দোলন করার সাহস পাচ্ছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, জামায়াত নেতারা প্রকাশ্যে বলছেন যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে তাদের কোনো আপত্তি নেই। এই প্রেক্ষাপটেই গুলশানে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের পেছনে জামায়াতের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে তিনি মনে করছেন।

অনুষ্ঠানটিতে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা এবং যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun