1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দেশে ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, আক্রান্ত ৯৫৫ দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির তিন সংগঠনের মিছিল যুদ্ধ থামিয়ে হরমুজ খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনা ফিফা আসিয়ান কাপ: মালয়েশিয়ার কাছে বড় হারে শুরু বাংলাদেশের বিশ্ববাজারে দাম কমলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর নিইউয়র্কে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠকে কাতারের আমীর মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে হামলা, গুঁড়িয়ে দেয়া হলো পুরো স্থাপনা জাপানে বিদেশিদের স্থায়ী বসবাসের নিয়ম আরও কঠোর হচ্ছে এশিয়ান গেমসে আফগানিস্তানকে হারিয়ে নেপালের বাজিমাত

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির তিন সংগঠনের মিছিল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। শুক্রবার বিকেলে নগরীর কান্দিরপাড়স্থ দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর নিউমার্কেট ও জিলা স্কুল এলাকা হয়ে সার্কিট হাউসের সামনে গিয়ে শেষ হয়। এতে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক। তিনি অভিযোগ করেন, কুমিল্লা নগরীতে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তিনি পুলিশ প্রশাসনের প্রতি অবিলম্বে এসব ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান। পুলিশের উদ্দেশে তিনি বলেন, তাদেরকে আইনের আওতায় আনার জন্য।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। এছাড়াও যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনোয়ারুল হক, সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, কুমিল্লা মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল ও সদস্য সচিব রোমান হাসান এতে অংশ নেন।

মিছিলে ছাত্রদলের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা ও সাধারণ সম্পাদক ফয়াজ রশিদ প্রিমু, এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী ও সাধারণ সম্পাদক আজমীর শরীফ। এছাড়া কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরাও এই প্রতিবাদ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun