1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
সৌদির ইয়ানবু বন্দরে সেনা ও আকাশ প্রতিরক্ষা পাঠাচ্ছে ফ্রান্স তারেক রহমানের সাথে প্রথম বৈঠকে শেহবাজ শরিফের বার্তা গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দেশে ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, আক্রান্ত ৯৫৫ দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির তিন সংগঠনের মিছিল যুদ্ধ থামিয়ে হরমুজ খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনা ফিফা আসিয়ান কাপ: মালয়েশিয়ার কাছে বড় হারে শুরু বাংলাদেশের বিশ্ববাজারে দাম কমলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর নিইউয়র্কে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠকে কাতারের আমীর মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে হামলা, গুঁড়িয়ে দেয়া হলো পুরো স্থাপনা

দেশে ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, আক্রান্ত ৯৫৫

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এই রোগে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৫৫ জন ডেঙ্গু রোগী। সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। তবে গত জুলাইয়ে একলাফে ডেঙ্গুতে প্রায় দ্বিগুণ প্রাণহানি হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে, যেখানে ২৪৬ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বাকিদের মধ্যে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ২১১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে শুধু ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এছাড়া খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন।

চলতি বছরে ডেঙ্গুর বিস্তার পর্যালোচনায় দেখা যায়, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই জন করে মোট চারজনের মৃত্যু হয়। মে মাসে একজন এবং জুন মাসে ১৩ জনের মৃত্যু ঘটে। তবে জুলাই মাস থেকে পরিস্থিতির অবনতি হতে থাকে, যেখানে শুধু জুলাই মাসেই ৩৬ জনের মৃত্যু হয়। আগস্ট মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৩ জনে। সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনে ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক আকার ধারণ করেছে, এই সময়েই সর্বোচ্চ ১১৪ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun