1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
কেন বিশ্বজুড়ে বাড়ছে বোয়িং বিমানের চাহিদা? গাজার মানবিক সংকট নিরসনে কাতার-জর্ডান-যুক্তরাজ্যের যৌথ উদ্যোগ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর নেপালের হিমলুং হিমাল বেসক্যাম্পে তুষারধসে নিখোঁজ ১০ দীর্ঘ ৮ বছর পর যুক্তরাষ্ট্রের ভুট্টা বাজারে ফিরল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের আটলান্টার চিড়িয়াখানায় আসছে চীনের দুই জায়ান্ট পান্ডা নিয়োগপত্রের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিকের প্রার্থীরা যুক্তরাষ্ট্রে শক্তিশালী সামুদ্রিক ঝড় নরইস্টার: বাতিল শত শত ফ্লাইট গাজীপুরের শ্রীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে নির্মাণকাজের অভিযোগ চুয়াডাঙ্গার ডাঃ আফছার উদ্দিন কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের আটলান্টার চিড়িয়াখানায় আসছে চীনের দুই জায়ান্ট পান্ডা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় নতুন অতিথি হিসেবে আসছে চীনের দুটি জায়ান্ট পান্ডা। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পিং পিং ও ফু শুয়াং নামের এই পান্ডা দুটি চেংডু শুয়াংলিউ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ উড়োজাহাজে করে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছে। আগামী ১০ বছর তাদের আটলান্টার চিড়িয়াখানায় থাকার কথা রয়েছে। গতকাল দিবাগত রাত তিনটার দিকে পান্ডা দুটিকে বহনকারী উড়োজাহাজ চেংডু শুয়াংলিউ আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে।

২০২০ সালে জন্ম নেওয়া এই দুটি পান্ডার বয়স বর্তমানে ছয় বছর। পিং পিং পুরুষ এবং ফু শুয়াং নারী পান্ডা। ১৫ ঘণ্টার দীর্ঘ এই আকাশযাত্রার জন্য পান্ডা দুটির বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে, যার মধ্যে রয়েছে ভাপে তৈরি ভুট্টার বান, বাঁশের কঞ্চি এবং গাজর। এছাড়া তাদের সাথে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ পরিচর্যাকারীদের একটি দলও রয়েছে। আটলান্টার চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, পান্ডা দুটির আগমনের জন্য তারা আগে থেকেই বিশেষ স্থাপনা সংস্কার করেছে এবং নিয়মিত বাঁশ সরবরাহের দীর্ঘমেয়াদী ব্যবস্থা নিশ্চিত করেছে। আটলান্টার আবহাওয়া চীনের চেংডুর সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ায় পান্ডাগুলো নতুন পরিবেশে মানিয়ে নিতে পারবে বলে আশা করা হচ্ছে।

ওয়াশিংটনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাম্প্রতিক সফরের পর দুই দেশের সম্পর্কের প্রতীকী পদক্ষেপ হিসেবে পান্ডা হস্তান্তরের এই বিষয়টি সামনে এসেছে। যদিও এই স্থানান্তর প্রক্রিয়া আগে থেকেই চূড়ান্ত ছিল, তবে গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা দেওয়া হয়। দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে আটলান্টার চিড়িয়াখানায় চীনের পান্ডা ছিল, কিন্তু ২০২৪ সালের পর সেখানে আর কোনো পান্ডা ছিল না। ১৯৯৯ সাল থেকে ২৫ বছর ধরে জু আটলান্টায় চীনের কাছ থেকে ঋণ নেওয়া পান্ডা ছিল।

চীনের ‘পান্ডা কূটনীতি’ বিশ্বজুড়ে তাদের নরম শক্তির বহিঃপ্রকাশ হিসেবে পরিচিত। ১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের চীন সফরের পর বেইজিং ওয়াশিংটনকে প্রথম এক জোড়া পান্ডা উপহার দিয়েছিল। বন্দী অবস্থায় জায়ান্ট পান্ডারা সাধারণত ৩০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।

এদিকে, পান্ডা দুটির যাত্রা পথ বেশ আগ্রহের সৃষ্টি করেছে। ফেডএক্স পরিচালিত বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি আলাস্কার আকাশসীমার কাছাকাছি পৌঁছালে ফ্লাইটরাডার২৪-এ সর্বাধিক অনুসরণ করা উড়োজাহাজে পরিণত হয়। পান্ডা বিদায়ের আগে চেংডু রিসার্চ বেস অব জায়ান্ট পান্ডা ব্রিডিং তাদের জন্য একটি বিশেষ বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছিল। ফেডএক্স পরিচালিত বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি আলাস্কার কাছাকাছি পৌঁছানোর সময় উড়োজাহাজ চলাচল–সংক্রান্ত তথ্যের প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪-এ সবচেয়ে বেশি অনুসরণ করা উড়োজাহাজ ছিল।

উল্লেখ্য যে, ভূ-রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনে অনেক সময় পান্ডা বিনিময়ে প্রভাব পড়ে। যেমন, তাইওয়ান ইস্যুতে জাপানের প্রধানমন্ত্রীর মন্তব্যের জেরে চলতি বছরের শুরুতে চীন জাপান থেকে তাদের পান্ডাগুলো ফিরিয়ে নিয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে পান্ডা কূটনীতি পুনরায় সক্রিয় হওয়ার বিষয়টি দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাইওয়ানে হামলা হলে টোকিও সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে—জাপানের প্রধানমন্ত্রী এমন ইঙ্গিত দেওয়ার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক বিরোধ শুরু হয়েছিল। বিদেশি সম্পর্ক জোরদারে চীনের ‘পান্ডা কূটনীতি’ কর্মসূচির আওতায় ঋণ হিসেবে বিভিন্ন দেশে এই সাদা-কালো স্তন্যপায়ী প্রাণী পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun