1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দর তৃতীয় টার্মিনাল: ব্যয় বাড়ল ৮৪৭ কোটি টাকা চুক্তিভঙ্গ ও অসম্পূর্ণ কাজের দায়ে ১২ লাখ রিয়াল জরিমানা দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা পাঁচ দিনের ছুটি রূপপুরে ইউরেনিয়াম পরিবহন: আকাশসীমা নিয়ে যা জানাল পাকিস্তান কুষ্টিয়ায় কিশোরীকে নির্যাতনের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অসমাপ্ত আত্মজীবনী কি নিষিদ্ধ? ইতিহাসের পাতা মোছা যায় না নৈরাজ্য নেই, আগের চেয়ে দেশের পরিস্থিতি ভালো: তথ্য উপদেষ্টা দক্ষিণ এশিয়ার সেরা আঞ্চলিক এয়ারলাইন্স তালিকায় ইউএস-বাংলার উন্নতি আল-আকসায় ইসরায়েলি অনুপ্রবেশের তীব্র নিন্দা কাতারের

গাজীপুরে পুলিশ হেফাজত থেকে বাথরুমে যাওয়ার কথা বলে উধাও

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরে আদালতের হাজিরা শেষ করে কারাগারে ফেরার পথে পুলিশের নজর এড়িয়ে পালিয়ে গেছেন ‘পিচ্চি রাজা’ ওরফে বাদশা (৩০) নামের এক হাজতি। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যা ৬টার দিকে কোনাবাড়ির বাইমাইল এলাকায় নাওজোড় হাইওয়ে থানার সামনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাজতিদের বহনকারী গাড়িটি ওই এলাকার সামনে পৌঁছালে রাজা বাথরুমে যাওয়ার অনুমতি চান।

পুলিশ তাকে বাথরুমে নিয়ে যাওয়ার পর কৌশলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর ফাঁকি দিয়ে দ্রুত সটকে পড়েন তিনি। পলাতক এই ব্যক্তি ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক-এ, ১১৭ নম্বর বাসার মোতালেবের ছেলে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা বিচারাধীন রয়েছে এবং সেই মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ বন্দি ছিলেন।

ঘটনার পর থেকেই তাকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট ব্যাপক অনুসন্ধান ও অভিযান শুরু করেছে। কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানিয়েছেন, পলাতক হাজতিকে খুঁজে বের করতে আশপাশের এলাকায় তল্লাশি অব্যাহত রাখা হয়েছে।

কারা সূত্র নিশ্চিত করেছে, আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে এই পালানোর ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনীর দলগুলো বিভিন্ন মোড়ে ও সম্ভাব্য এলাকায় নজরদারি জোরদার করেছে। তাকে দ্রুত আইনের আওতায় আনতে গোয়েন্দা কার্যক্রমও শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun