1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
অন্তরঙ্গ দৃশ্য ফাঁস নিয়ে কী বললেন বিজয় ও রাধিকা ১১ বোয়িং কিনতে বিমানের খরচ হতে পারে আড়াই বিলিয়ন বাংলাদেশ ও পাকিস্তানে এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বরের শেষ পর্যন্ত কিশোর গ্যাং ও অপরাধ দমনে বিশেষ অভিযানের ভাবনায় আইনশৃঙ্খলা তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে প্রস্তাব চেয়েছে বিশেষ কমিটি সন্ত্রাস-নৈরাজ্য কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না: গাজীপুর মহানগর বিএনপি ব্রেক্সিটে লাভের চেয়ে ক্ষতিই বেশি: ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষককে সর্বহারা পরিচয় দিয়ে হুমকি রাজনৈতিক মদদে দখল-চাঁদাবাজিতে উদ্বিগ্ন ৩৮ বিশিষ্ট নাগরিক আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কিশোর গ্যাং ও অপরাধ দমনে বিশেষ অভিযানের ভাবনায় আইনশৃঙ্খলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে কিশোর গ্যাং, চাঁদাবাজ এবং মাদক কারবারিদের দমনে একটি বিশেষ ও ভিন্নধর্মী বড় আকারের অভিযান পরিচালনার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সূত্রমতে, ২০০২ সালে বিএনপি সরকারের সময় পরিচালিত ‘অপারেশন ক্লিনহার্ট’-এর কৌশল ও অভিজ্ঞতাকে এক্ষেত্রে উদাহরণ হিসেবে সামনে রাখা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং পরিস্থিতির আরও অবনতি রোধ করা এই সম্ভাব্য অভিযানের অন্যতম মূল উদ্দেশ্য।

সাম্প্রতিক সময়ে কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনা জনমনে গভীর শঙ্কা তৈরি করেছে। ১৮ সেপ্টেম্বর অপ্রতিম নিখোঁজ হওয়ার পরদিন ১৯ সেপ্টেম্বর কুমিল্লা সদর দক্ষিণের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় কিশোর গ্যাংয়ের সংশ্লিষ্টতা উঠে এসেছে। এছাড়া গত সপ্তাহে ঢাকার মোহাম্মদপুর, আদাবর, মিরপুর এবং ইসিবি চত্বরে দখলচেষ্টা, ভাঙচুর ও লুটপাটের মতো ধারাবাহিক ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সম্প্রতি পরপর কয়েকটি ঘটনায় জনমনে উদ্বেগ ও নিরাপত্তার শঙ্কা তৈরি হয়েছে। ১৮ সেপ্টেম্বর কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের শিক্ষার্থী অপ্রতিম নিখোঁজ হয়। এর রেশ কাটতে না কাটতেই ঢাকায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে পরবর্তী ৪৭ ঘণ্টায় পৃথক চারটি স্থানে হামলা, দখলচেষ্টা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। শনিবার রাতে ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, গুলি, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আশপাশের কয়েকটি বাড়ি ও স্থাপনাতেও হামলা হয়।

এই ধরনের পরিস্থিতির প্রেক্ষাপটেই নীতিনির্ধারণী পর্যায়ে ধারাবাহিক আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠকে কঠোর অভিযানের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সরকারি পর্যায় থেকে চূড়ান্ত সম্মতি পাওয়া গেলে অভিযানের রূপরেখা ও সময়সূচি ঠিক করা হবে। সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহেই পরবর্তী করণীয় নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে। তবে অভিযানের কোনো নির্দিষ্ট নাম রাখা হবে কি না, তা নিয়ে নীতিনির্ধারকদের মধ্যে ভিন্নমত রয়েছে। এর আগে ২০১৮ সালে মাদকবিরোধী বিশেষ অভিযান ও ২০১৯ সালে ক্যাসিনোবিরোধী শুদ্ধি অভিযানসহ বিভিন্ন সময়ে সরকারের সিদ্ধান্তে নানা অভিযান পরিচালিত হয়েছে।

পুলিশের বিদ্যমান তালিকা অনুযায়ী, রাজধানী ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে ২২৭টি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে, যাদের সদস্য সংখ্যা ২ হাজার ৫৫০ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ৯৮টি গ্যাং রয়েছে চট্টগ্রাম মহানগরে। এছাড়া নোয়াখালী জেলায় ২৫টি, সিলেটে ১৫টি, রাজশাহী ও গাজীপুর মহানগরে ১৩টি করে এবং খুলনায় ৭টি কিশোর গ্যাংয়ের তথ্য পাওয়া গেছে। রাজধানীর ১৫৯টি গ্যাংয়ের ১ হাজার ৮১২ জন সদস্যের মধ্যে মোহাম্মদপুরে ৩৫০ জন এবং পল্লবী থানায় ১৬০ জনের সক্রিয় উপস্থিতি রয়েছে। মিরপুর-১ নম্বরে গরিব মানুষের স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে পরিচিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে দুই থেকে আড়াইশ মানুষের একটি দল হামলা চালিয়ে স্থাপনা গুঁড়িয়ে দেয়।

পুলিশ সদর দপ্তরের নির্দেশে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মানি লন্ডারিং ইউনিট রাজধানীতে মাদক নেটওয়ার্কের সাথে যুক্ত ৪০৬ জন ব্যবসায়ী ও তাদের পৃষ্ঠপোষকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে। পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের তালিকায় চাঁদাবাজি ও জমি দখলের ঘটনায় ১ হাজার ৫৩০ জনের নাম রয়েছে। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি শাহাদাত হোসাইন জানান, নিয়মিত অভিযানের পাশাপাশি কিশোর গ্যাংয়ের প্রবণতা রোধে সমাজের সব স্তরের সচেতনতা প্রয়োজন। তার মতে, ওটিটি প্ল্যাটফর্ম ও চলচ্চিত্রে অপরাধমূলক কর্মকাণ্ডকে মহিমান্বিত করার নেতিবাচক প্রভাব কিশোরদের ওপর পড়ছে।

এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক বিশৃঙ্খলাগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং আগস্ট পরবর্তী পরিস্থিতির ধারাবাহিকতা। কার্যকর পদক্ষেপ না নিলে চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। অন্যদিকে মানবাধিকারকর্মী নূর খান লিটন পরিস্থিতির অবনতি রোধে যৌথ অভিযানের প্রয়োজনীয়তার কথা স্বীকার করলেও মানবাধিকার রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক বিবৃতিতে বলেছে, সাম্প্রতিক ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়; ২০২৪ সালের আগস্টের পরের ঘটনাপ্রবাহের ধারাবাহিকতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun