1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুমিল্লায় কারিগরি মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রযুক্তির প্রদর্শনী বাংলাদেশের ক্ষমতা এনসিপির হাতে যাবে: নাসীরুদ্দীন পাটওয়ারী শাহজালাল বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার ইরানকে চাপে রাখতে ৩টি বিমানবাহী রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র না ফেরার দেশে বিডিনিউজটোয়েন্টিফোরডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী বিমানবন্দরে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা মদিনায় হুতি হামলার নিন্দা জানালো তুরস্ক দোহারে এতিম পাঁচ বোনের পাশে স্থানীয় এমপি ও বিএনপি দেশকে হতাশ করেছি, সাফ নিয়ে ইতিবাচক হামজা ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ১, আহত ১

ক্যালিফোর্নিয়ায় আবাসিক এলাকায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ৪

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে রিভারসাইড মিউনিসিপাল বিমানবন্দরের প্রায় আধা মাইল উত্তর-পূর্বে একটি আবাসিক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের মুখপাত্র আইয়ান গ্রিগর জানিয়েছেন, সেসনা ৩১০ মডেলের উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর সেখানে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

রিভারসাইড নগরীর অগ্নিনির্বাপক প্রধান মাইকেল মুরি জানান, বিমানটির যাত্রীরা রিভারসাইড থেকে ক্যালিফোর্নিয়ার সান জোসের উদ্দেশে যাত্রা করেছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি হঠাৎ আকাশেই চক্কর দিতে শুরু করে এবং পরে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাড়ির ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই বিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় এবং একটি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত বাড়িগুলোতে তল্লাশি চালিয়ে বিমানের ভেতর থেকে অন্তত একজন কিশোরীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া আগুনে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি থেকে স্থানীয় এক বাসিন্দাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ধ্বংসস্তূপে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর থেকেই তদন্ত সংশ্লিষ্টরা ধ্বংসাবশেষ পরীক্ষা করা শুরু করেছেন। উড়োজাহাজটির যান্ত্রিক কোনো ত্রুটি ছিল কি না, পাইলট কোনো জটিলতার মুখে পড়েছিলেন কি না, কিংবা উড্ডয়নের সময় আবহাওয়া কেমন ছিল—সবকিছুই তদন্তের আওতায় আনা হবে। এছাড়াও বিমানটির রক্ষণাবেক্ষণ সংক্রান্ত নথি এবং শেষ মুহূর্তের ফ্লাইট তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun