জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগের ফলে সংরক্ষিত ২৩ নম্বর নারী আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, সংরক্ষিত মহিলা আসনের সংসদ-সদস্য ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর ২০২৬ তারিখে পদত্যাগ করায়, সংসদের ৩২৩ (মহিলা আসন-২৩) আসনটি সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী, ওই তারিখে শূন্য হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম সামনে আসে।
সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী, চলতি বছরের ১ অক্টোবর তারিখে আসনটি শূন্য হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। জানা গেছে, সরকারপ্রধানের নির্দেশে ওইদিন দুপুরে স্পিকারের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। বিভিন্ন পর্যায়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠার প্রেক্ষিতেই তাকে পদত্যাগের এই নির্দেশ দেওয়া হয়।