1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

সেপ্টেম্বরের আলোচিত চার ঘটনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সেপ্টেম্বর মাসজুড়ে বাংলাদেশের বিনোদন অঙ্গন সরগরম ছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও বিতর্কে। ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা, অস্কারে বাংলাদেশের সিনেমা নির্বাচন, ঢাকায় ধারাবাহিক কনসার্ট স্থগিত হওয়ার মতো বিষয়গুলো ছিল এই সময়ের প্রধান আলোচনার কেন্দ্রবিন্দু। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে তারকারা আশির দশকের লুকে নিজেদের ছবি প্রকাশ করে ব্যাপক নজর কেড়েছেন।

গত ৭ সেপ্টেম্বর ভেনিস চলচ্চিত্র উৎসবে নির্মাতা রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গিয়ে হেনস্তার শিকার হন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। পরিবারের সদস্যদের সঙ্গে পার্কে ঘোরার সময় এই হামলার ঘটনা ঘটে। বাঁধন স্থানীয় থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণেই তাঁকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে ঢাকার শিল্পীরা মানববন্ধনও করেছেন।

চলচ্চিত্রের আন্তর্জাতিক অঙ্গন থেকে সুখবর নিয়ে এসেছে ৯৯তম অস্কার। অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছে মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘রইদ’। গত ২৭ সেপ্টেম্বর অস্কার বাংলাদেশ কমিটি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। অস্কারে পাঠানোর জন্য জমা পড়া পাঁচটি সিনেমার মধ্য থেকে এটি চূড়ান্ত করা হয়েছে। গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া এই সিনেমাটিতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। সেগুলোর মধ্য থেকে ছবিটি বেছে নেয় অস্কার বাংলাদেশি কমিটি।

ঢাকায় কনসার্ট নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা ও জটিলতা। ২৫ সেপ্টেম্বর ‘ম্যাক্স রিপাবলিক’ শিরোনামে একটি কনসার্টে জেমস, আলী আজমত, মুস্তাফা জাহিদ, জাল, লেভেল ফাইভ, নেমেসিস ও শিরোনামহীন ব্যান্ডের পারফর্ম করার কথা ছিল। একই দিনে হাবিব ওয়াহিদের সঙ্গে পাকিস্তানি মুর্তজা কিজিলবাশের পরিবেশনা হওয়ার কথা ছিল ‘সেন্স ইট উইথ মুর্তজা কিজিলবাশ’ আয়োজনে। এছাড়া ২৬ সেপ্টেম্বর ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’-এ শিরোনামহীন ও মেঘদলের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে নিরাপত্তাসংক্রান্ত জটিলতা ও অনুমতি না পাওয়ার কারণে শেষ মুহূর্তে এই তিনটি কনসার্টই স্থগিত করতে হয়েছে। নিরাপত্তার কারণে স্থগিত কনসার্ট, টিকিটের টাকা কি ফেরত পাবেন দর্শক।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সেপ্টেম্বরে নতুন এক ধারা দেখা গেছে, যেখানে তারকারা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে নিজেদের আশির দশকের লুকে হাজির করেছেন। পূর্ণিমা, অপূর্ব, ভাবনা, তৌসিফ মাহবুব, তমা মির্জা, পূজা চেরী, সাফা কবির, অর্চিতা স্পর্শিয়া ও নাবিলার মতো জনপ্রিয় তারকারা ফেসবুক ও ইনস্টাগ্রামে সেই সময়ের সাজপোশাকে নিজেদের ছবি শেয়ার করেছেন। পুরোনো বাংলা সিনেমার নায়িকার সাজ কিংবা সে সময়ের চুলের স্টাইল ও পোশাক দেখে ভক্তরা নস্টালজিক হয়ে পড়েছেন, যা সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি এসব ছবিতে সেই সময়ের পোশাক, চুল ও সাজে তারকাদের দেখা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun