1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিদেশি বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরার আহ্বান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখেও ইরানের আন্তর্জাতিক ফ্লাইট সচল সীমা অতিক্রম করেছেন নেতানিয়াহু, কড়া বার্তা কাতারের প্রধানমন্ত্রীর মিরপুরে হকার উচ্ছেদ নিয়ে সংঘাত সালমান মুক্তাদিরের স্টুডিওর চুক্তিপত্র ও নেপথ্যের নানা সমীকরণ রাউজানে পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি, আহত অনেকে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কৃষক কার্ডের পাইলট কার্যক্রম পরিকল্পিত আবাসন ও আধুনিক নাগরিক সুবিধার নতুন ঠিকানা মধু ওয়ানডে ক্রিকেটে প্রথমবার এক ম্যাচে পাঁচ সেঞ্চুরির বিশ্বরেকর্ড অক্টোবর থেকেই আন্তর্জাতিক ফ্লাইটের অপেক্ষায় কক্সবাজার বিমানবন্দর

সীমা অতিক্রম করেছেন নেতানিয়াহু, কড়া বার্তা কাতারের প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মকাণ্ডকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি। তিনি অভিযোগ করেছেন যে, নেতানিয়াহু সীমা অতিক্রম করেছেন। ‘পিয়ার্স মরগ্যান আনসেন্সরড’ অনুষ্ঠানে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে মধ্যস্থতার অংশ হিসেবে যখন দোহায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়নের চেষ্টা চালানো হচ্ছিল, ঠিক সেই সময়েই ইসরাইল কাতারের ওপর হামলা চালায়।

দোহায় চালানো এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কাতারের প্রধানমন্ত্রী একে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন। তিনি বলেন, এর মাধ্যমে আন্তর্জাতিক কূটনীতিতে একটি অত্যন্ত বিপজ্জনক নজির তৈরি করা হয়েছে। ইতিহাসে এমন কোনো যুদ্ধের নজির নেই যেখানে একজন মধ্যস্থতাকারীকে লক্ষ্য করে সরাসরি হামলা চালানো হয়েছে। শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি সতর্ক করে বলেন, মধ্যস্থতাকারী দেশের ওপর এ ধরনের আক্রমণ কেবল কূটনৈতিক প্রচেষ্টাকেই বাধাগ্রস্ত করছে না, বরং ভবিষ্যতে যেকোনো সংঘাত নিরসনের বৈশ্বিক উদ্যোগের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun