1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
মেজর আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রতিবাদ জানালেন জামায়াত আমির আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা নিয়ে কী বলছে জামায়াত? নওগাঁয় তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহতের ঘটনায় উত্তেজনা কর্মজীবী মায়েদের বড় চ্যালেঞ্জ শিশু রাখার ডে-কেয়ার সংকট কুমিল্লায় কারিগরি মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রযুক্তির প্রদর্শনী বাংলাদেশের ক্ষমতা এনসিপির হাতে যাবে: নাসীরুদ্দীন পাটওয়ারী শাহজালাল বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার ইরানকে চাপে রাখতে ৩টি বিমানবাহী রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র না ফেরার দেশে বিডিনিউজটোয়েন্টিফোরডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী বিমানবন্দরে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা

নওগাঁয় তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহতের ঘটনায় উত্তেজনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নওগাঁর ধামইরহাট উপজেলার বড় শিবপুর মাস্টারপাড়া গ্রামে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবুল কাশেম (৪২) নামের এক কৃষক প্রাণ হারিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিহতের পরিবারের চার সদস্য—বড় ভাই মোক্তার আলী, তার স্ত্রী রেখা বেগম, আরেক ভাই বদিউল ইসলাম এবং ছোট ভাই ইমরান আলী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃত রাজ মাহমুদ মণ্ডলের ছেলে ছিলেন আবুল কাশেম।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. রনির (৩৫) জমির করলা গাছ ছাগলের খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আবুল কাশেমের পরিবারের সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। স্থানীয়দের দাবি, এই ঘটনার আগে থেকেই উভয় পক্ষের মধ্যে জমিজমাসংক্রান্ত বিরোধ চলে আসছিল। পরিস্থিতির একপর্যায়ে উত্তেজনার সৃষ্টি হলে মো. রনি ধারালো চাকু দিয়ে আবুল কাশেমকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উভয়ের মধ্যে আগে থেকেই জমিজমাসংক্রান্ত বিরোধ চলছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত এই ঘটনায় থানায় কোনো মামলা দায়ের করা হয়নি, তবে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের পক্ষ থেকে জোর তৎপরতা চালানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun