1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
কুমিল্লায় কারিগরি মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রযুক্তির প্রদর্শনী বাংলাদেশের ক্ষমতা এনসিপির হাতে যাবে: নাসীরুদ্দীন পাটওয়ারী শাহজালাল বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার ইরানকে চাপে রাখতে ৩টি বিমানবাহী রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র না ফেরার দেশে বিডিনিউজটোয়েন্টিফোরডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী বিমানবন্দরে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা মদিনায় হুতি হামলার নিন্দা জানালো তুরস্ক দোহারে এতিম পাঁচ বোনের পাশে স্থানীয় এমপি ও বিএনপি দেশকে হতাশ করেছি, সাফ নিয়ে ইতিবাচক হামজা ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ১, আহত ১

না ফেরার দেশে বিডিনিউজটোয়েন্টিফোরডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজটোয়েন্টিফোরডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী (৫৯) আর নেই। বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চিফ রিপোর্টার সুমন মাহমুদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা যায়, উন্নত চিকিৎসার উদ্দেশ্যে তিনি কিছুদিন আগে লন্ডনে যান। সেখানে বৃহস্পতিবার রাতে হোটেল কক্ষে থাকা অবস্থায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্যমতে, মস্তিষ্কে রক্তক্ষরণের (ব্রেইন হেমোরেজ) কারণে তার মৃত্যু হয়েছে।

তৌফিক ইমরোজ খালিদী ২০০৬ সাল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নেতৃত্ব দিয়ে আসছেন। সাংবাদিকতায় দীর্ঘ কর্মজীবনে তিনি লন্ডনভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতে উপস্থাপক, প্রযোজক এবং সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালের ডিসেম্বরে ‘ডিজিটাল বাংলাদেশ’ রূপায়ণে বিশেষ অবদান রাখায় তাকে জাতীয় আইসিটি পুরস্কারে ভূষিত করা হয়। খালিদী ডিসেম্বর ২০১৭ সালে ‘ডিজিটাল বাংলাদেশ’ উন্নয়নে ‘বিশেষ স্বীকৃতি ও সম্মাননা’ হিসেবে জাতীয় আইসিটি পুরস্কার অর্জন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun