1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
সকালের ঢাকায় বৃষ্টিপাত, আগামীতে আবহাওয়ার পূর্বাভাস কানাডার রকিজ পর্বতমালা: হলিউড ও বলিউডের চিরচেনা সিনেমার সেট নেশন্স লিগে ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের টানা তৃতীয় জয় সিলেট ও চট্টগ্রাম থেকে তুরস্কের সরাসরি ফ্লাইটের উদ্যোগ ইসরায়েলি নির্বাচনে নেতানিয়াহুর বিষয়ে নীরব থাকলেন ট্রাম্প দখল ও ভাঙচুরের ঘটনায় পদত্যাগ করলেন এমপি মিষ্টি উত্তরাঞ্চলে হৃদরোগ চিকিৎসায় আস্থার প্রতীক দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন রোনালদোর হঠাৎ ক্যাম্প ছাড়ার কারণ জানাবেন কোচ জেসুস তথ্য অধিকার আইন সম্পর্কে জানেন মাত্র সাড়ে ১০ শতাংশ এয়ার অ্যাস্ট্রার বহরে নতুন উড়োজাহাজ, তিন মাসেই সক্ষমতা দ্বিগুণ

দখল ও ভাঙচুরের ঘটনায় পদত্যাগ করলেন এমপি মিষ্টি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

দখল, চাঁদাবাজি এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই কঠোর অবস্থানের অংশ হিসেবে মিরপুরের মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে দলীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশের পরপরই গতকাল তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পদত্যাগপত্র গ্রহণ করায় সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে এবং নির্বাচন কমিশন জানিয়েছে আগামী ৯০ দিনের মধ্যে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওদিকে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে যারা দখল, চাঁদাবাজি এবং সন্ত্রাসের সঙ্গে জড়িত তাদের তালিকা করা হচ্ছে বলে জানা গেছে। এর মধ্যে এমপি মিষ্টির পদত্যাগের ঘটনায় ভিন্ন মাত্রা পেয়েছে।

তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ার পরই ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকার জানান, সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র গ্রহণের সাথে সাথেই তা কার্যকর হয়েছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, স্থানীয় এই সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় চার্জশিট দেওয়া হবে। তদন্তাধীন বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য না করলেও কঠোর আইনি পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই তার পদত্যাগ কার্যকর হয়েছে।

মিরপুরের রাড্ডা সেন্টারে গত ২৪শে সেপ্টেম্বর রাতে দেশীয় অস্ত্রসহ ২০০ থেকে ২৫০ জন দুর্বৃত্ত হামলা চালায়। এই ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নাম আসায় দলগুলোর বিরুদ্ধে ব্যাপক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপি, উত্তর যুবদল এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এছাড়া এই তিন সংগঠনের মোট ১১ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। অপরাধী যত বড় নেতাই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না—এমন বার্তাই এর মাধ্যমে স্পষ্ট করেছেন দলীয় হাইকমান্ড। রাড্ডায় দখলচেষ্টা, ইসিবি এলাকায় আবাসন প্রতিষ্ঠানের কার্যালয় ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনার সমালোচনার মধ্যেই বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপি, যুবদল ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এজন্য সরকার নির্মোহভাবে কাজ করছে এবং যেখানে কোনো অপচেষ্টা বা অন্যায় হচ্ছে, সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে আইনি ব্যবস্থা নিচ্ছে। গত ২৪শে সেপ্টেম্বর রাতে মুখে মাস্ক ও মাথায় লাল কাপড় বেঁধে ২০০ থেকে ২৫০ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে মিরপুরে রাড্ডার স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা চালায়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা মাহ্দী আমিন বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা বর্তমান সরকারের মূল অগ্রাধিকার। যেকোনো প্রকার অস্থিতিশীল পরিস্থিতি বা অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে। বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর কমিটি ভেঙে দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে। বিশেষ করে নতুন কমিটিতে স্থান পেতে তৃণমূলের সক্রিয় নেতাদের মধ্যে দৌড়ঝাঁপ দেখা যাচ্ছে। সাংগঠনিক এই রদবদল নিয়ে মাঠপর্যায়ে নেতৃত্বের জবাবদিহি ও শৃঙ্খলা নিয়ে নানা আলোচনা চলছে।

উল্লেখ্য, ফেরদৌসী আহমেদ মিষ্টি গত ৩০শে এপ্রিল সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে গেজেটভুক্ত হন এবং ৩রা মে শপথ গ্রহণ করেন। জাতীয় সংসদে মোট ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি’র মনোনয়নে ৩৬ জন সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার বড় ভাই ছিলেন সাবেক ছাত্রদল সভাপতি প্রয়াত নাসির উদ্দিন পিন্টু এবং তার স্বামী সাইদুর রহমান নিউটন, যিনি পূর্বে মিরপুরে ওয়ার্ড কাউন্সিলর ছিলেন এবং পরবর্তীতে গুলিতে নিহত হন। রাড্ডা সেন্টার দখল ও ভাঙচুরের ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার তথ্য সামনে আসার পর থেকেই তার রাজনৈতিক ভূমিকা ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন ওঠে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun