1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রসায়নে নোবেল জয় জাপান ও ফ্রান্সের দুই বিজ্ঞানীর দিল্লিতে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর উচ্চপর্যায়ের বৈঠক কুড়িগ্রামে দুই ইউএনওর বিরুদ্ধে শিক্ষক বদলিতে অনিয়মের অভিযোগ প্রতিবাদ ও উত্তেজনার মধ্য দিয়ে শুরু ফ্রাঙ্কফুর্ট বইমেলা যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন সেনাপ্রধান শাহজালাল বিমানবন্দরে সোনা চোরাচালান কাতারে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ে সুপারমার্কেট বন্ধ ৯ অক্টোবর থেকে জেমিনি ব্যবহারে বড় পরিবর্তন আনছে গুগল গৃহযুদ্ধ ও রাষ্ট্রীয় পতনের ঝুঁকিতে ইসরায়েল: গোয়েন্দা প্রতিবেদন ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল তরুণের

কুড়িগ্রামে দুই ইউএনওর বিরুদ্ধে শিক্ষক বদলিতে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রাম সদর ও চিলমারী—এই দুই উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নাম মো. মাহমুদুল হাসান। নামের এই মিলের পাশাপাশি সম্প্রতি নিজ নিজ এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ নিয়ে দুই কর্মকর্তাই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। শিক্ষক নেতাদের অভিযোগ, বদলি নীতিমালা পুরোপুরি উপেক্ষা করে আর্থিক লেনদেন এবং রাজনৈতিক প্রভাবের মাধ্যমে এই বদলি কার্যক্রম পরিচালিত হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর চিলমারী ও সদর উপজেলার ‘উপজেলা প্রাথমিক শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক কমিটি’ শিক্ষকদের বদলির আদেশ জারি করে। এতে চিলমারী উপজেলায় ১১ জন এবং সদর উপজেলায় ১২ জন সহকারী শিক্ষককে বদলি করা হয়। তবে এই আদেশের পরপরই প্রাপ্যতাহীন শিক্ষকদের সুবিধা দেওয়া এবং জ্যেষ্ঠতা লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ ওঠে। অনুসন্ধানে দেখা গেছে, উভয় উপজেলাতেই অন্তত ৮ জন করে শিক্ষকের বদলিতে নীতিমালা ভঙ্গের সত্যতা রয়েছে। এ নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হলে নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কমিটি।

চিলমারী উপজেলায় বদলির ক্ষেত্রে মহসিনা খাতুন, বাবলু মিয়া, তামান্না ইসলাম তৃষা, নূর আলম, মনোয়ারুল, মোবারক হোসেন, জনাব আলী ও মাসুমা আক্তারসহ একাধিক শিক্ষকের ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছে। উদাহরণস্বরূপ, ২ নম্বর ক্রমিকে থাকা শিক্ষক মহসিনা খাতুনকে তিনজনের মধ্য থেকে এবং ১১ নম্বর ক্রমিকে থাকা মাসুমা আক্তারকে দুজন শিক্ষকের মধ্য থেকে বদলি করা হয়। একইভাবে সদর উপজেলাতেও অনিয়মের চিত্র স্পষ্ট। সেখানে ২ নম্বর ক্রমিকে থাকা শিক্ষক বাশিরুল মুমিন খন্দকারকে দুজন শিক্ষকের জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বদলি দেওয়া হয়েছে। এছাড়াও রোখসানা পারভীন, পাপড়ী রানী এবং ফরিদা বেগমকে জ্যেষ্ঠতা উপেক্ষা করে সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে, যেখানে ফরিদা বেগমকে সর্বোচ্চ ১০ জনের জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বদলি করা হয়। তালিকায় ২ নম্বর ক্রমিকে থাকা শিক্ষক মহসিনা খাতুনকে তিনজনের মধ্যে থেকে, ৩ নম্বর ক্রমিকের বাবলু মিয়াকে চারজনের মধ্যে থেকে, ৪ নম্বর ক্রমিকের তামান্না ইসলাম তৃষাকে তিনজনের মধ্যে থেকে, ৫ নম্বর ক্রমিকের নূর আলমকে চারজনের মধ্যে। এ ছাড়া ৩ নম্বর ক্রমিকে থাকা রোখসানা পারভীনকে ৩ জনের, ৪ নম্বর তালিকায় থাকা পাপড়ী রানীকে ৬ জনের এবং ৮ নম্বর ক্রমিকে থাকা ফরিদা বেগমকে সর্বোচ্চ ১০ জনের জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বদলির সুযোগ দিয়েছে উপজেলা কমিটি। তালিকায় ২ নম্বর ক্রমিকে থাকা শিক্ষক মহসিনা খাতুনকে তিনজনের মধ্যে থেকে, ৩ নম্বর ক্রমিকের বাবলু মিয়াকে চারজনের মধ্যে থেকে, ৪ নম্বর ক্রমিকের তামান্না ইসলাম তৃষাকে তিনজনের মধ্যে থেকে, ৫ নম্বর ক্রমিকের নূর আলমকে চারজনের মধ্যে থেকে, ৮ নম্বর ক্রমিকের মনোয়ারুলকে। 2, 3, 4, 5, 8, 9, 10, 11.

সদর উপজেলার বদলি তালিকায় আরও কিছু অসংগতি পাওয়া গেছে। তালিকায় ১০ নম্বর ক্রমিকে থাকা শিক্ষক আব্দুর রহিমকে পাঁচগাছি আশরাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি দেখানো হয়েছে, অথচ শিক্ষা অফিসের শূন্য পদের তালিকায় ওই স্কুলটির নামই ছিল না। এমনকি ওই শিক্ষক তাঁর বদলির আবেদনে ওই স্কুলের নাম উল্লেখও করেননি।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও যাচাই-বাছাই কমিটির সভাপতি মো. মাহমুদুল হাসান বলেন, ডেপুটেশনে থাকা শিক্ষক, মাতৃত্বকালীন ছুটিতে থাকা এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে বদলি করার যে নীতিমালা রয়েছে, তা মেনেই কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

অন্যদিকে, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি মো. মাহমুদুল হাসান স্বীকার করেছেন যে, বদলির আদেশে কিছু অসংগতি রয়েছে। তিনি জানান, বিষয়টি নিয়ে তারা সভা করেছেন এবং পরবর্তীতে আবারও আলোচনার মাধ্যমে এই অসংগতিগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এ নিয়ে আমরা মিটিং করেছি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun