যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে সন্দেহ প্রকাশ করা হয়েছে যে, নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কোনো গোষ্ঠী এই হয়রানির নেপথ্যে থাকতে পারে। এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে সরকার অত্যন্ত গুরুত্বসহকারে দেখছে।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ মিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করতে বলা হয়েছে।