1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
সুন্দরবন ও মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে চিকিৎসাধীন সাংবাদিক চাষি রমজানের সুস্থতার জন্য দোয়া কামনা সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি মানিকগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২, আহত চালক ভোটে এগিয়ে থাকলেও রোনালদো পাচ্ছেন না নতুন কোনো ট্রফি খোলামেলা দৃশ্যে অভিনয়ে অস্বস্তি, নির্মাতাদের সিদ্ধান্তের অপেক্ষায় রাশমিকা পিএইচপিতে মারাত্মক ত্রুটি, বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ নির্বাচন পরবর্তী ইরানে বড় হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রুটস ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডসের চূড়ান্ত তালিকায় ভিয়েতনামের দা নাং বিমানবন্দর ম্যাক্রোঁর সম্মানে কাতারের আমিরের রাজকীয় নৈশভোজ

ম্যাক্রোঁর সম্মানে কাতারের আমিরের রাজকীয় নৈশভোজ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর কাতার সফর উপলক্ষে দোহার লুসাইল প্রাসাদে এক রাজকীয় নৈশভোজের আয়োজন করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এই আয়োজনে ফরাসি প্রেসিডেন্ট ও তাঁর সফরসঙ্গী উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানটিতে আমিরের সহধর্মিণী হার হাইনেস শেখা জওয়াহের বিনতে হামাদ বিন সুহাইম আল থানিও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা ও যৌথ মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধুত্বের কথা তুলে ধরেন কাতারের আমির। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই সফর দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা সম্পর্কের ক্ষেত্রগুলোকে আরও সুদৃঢ় করার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ আয়োজনের জন্য কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুই দেশের অভিন্ন দৃষ্টিভঙ্গি ও নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগের প্রশংসা করে তিনি জ্বালানি, প্রযুক্তি ও শিল্প খাতে দ্বিপক্ষীয় বিনিয়োগ বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন। এছাড়া ভবিষ্যৎমুখী ও সম্ভাবনাময় বিভিন্ন খাতে যৌথ বিনিয়োগের লক্ষ্যে ‘ওয়ান প্ল্যানেট’ সাভরেন ওয়েলথ ফান্ডস উদ্যোগের আওতায় কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ম্যাক্রোঁ।

নৈশভোজে আমিরের ব্যক্তিগত প্রতিনিধি শেখ জসিম বিন হামাদ আল থানি, সাবেক প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন খলিফা আল থানি, শেখ মোহাম্মদ বিন খলিফা আল থানি, শেখ জসিম বিন খলিফা আল থানি এবং বর্তমান প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি উপস্থিত ছিলেন। এছাড়া শূরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমসহ কাতারের রাজপরিবারের সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী প্রতিনিধিদলের শীর্ষ নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun