গাজীপুর মহানগরের কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে সারাবো মডার্ন ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট সেখানে পাঠানো হয়।
কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. আইয়ুব আলী বলেন, খবর পাওয়ার পরপরই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।