1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের সরাল পুলিশ, যান চলাচল স্বাভাবিক শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে বিজিবি মোতায়েন বাড়ল, মাঠে ২৫ ম্যাজিস্ট্রেট গাজীপুরে পঞ্চম দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন, আহত বিজিবি সদস্য শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে ২১ ম্যাজিস্ট্রেট ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে: নবীন আনসার কর্মকর্তাদের উদ্দেশে মহাপরিচালক জীবননগরের উথলীতে সন্ন্যাসী বাবার দরবার পরিচালনা কমিটির শপথ গ্রহণ কৃষিপণ্য রপ্তানিতে নতুন দুয়ার খুলবে গাজীপুরের গামা সেন্টার একটি বিদ্যালয়, এক স্বপ্নদ্রষ্টার স্মৃতি—শ্রীপুরে শিক্ষানুরাগী শিরিনকে স্মরণ

শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে একটি ভাড়া বাসার কক্ষ থেকে শাহীন হোসেন (৩২) নামের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক সাবেক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার পর থেকে ওই বাসায় তাঁর সঙ্গে থাকা এক তরুণীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

সোমবার (২ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় দুলাল মিয়ার চারতলা বাড়ির একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। নিহত শাহীন হোসেন রাজাবাড়ী ইউনিয়নের নয়াগাঁও গ্রামের রতন মিয়ার ছেলে। তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজাবাড়ী ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের বড় ভাই আজাহার হোসেন জানান, প্রায় পাঁচ মাস আগে বাড়ি থেকে বেরিয়ে যান শাহীন। এরপর পরিবারের কারও সঙ্গে তাঁর যোগাযোগ ছিল না। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শাহীনের বন্ধু আলমগীর হোসেন ফোন করে তাঁকে হত্যার খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান তিনি। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। আজাহার হোসেন বলেন, রাতে পুলিশ ঘটনাস্থলে এসে তালা ভেঙে ঘরের খাটের ওপর তাঁর ভাইয়ের মরদেহ দেখতে পায়। শাহীনের গলায় আঘাতের চিহ্ন ছিল। শক্ত জিআই তার পেঁচিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে তাঁদের ধারণা।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, বাসাটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক তরুণীর সঙ্গে ওই বাসায় থাকতেন শাহীন। ঘটনার পর থেকে ওই তরুণীকে পাওয়া যাচ্ছে না। তাঁকে খুঁজে বের করার পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun