1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে শ্রমিকবাহী বাস দুর্ঘটনায় আহত ১২ গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ দুই পোশাক কারখানা জীবননগরে ‘উদ্যোগ’ কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা নিজ উদ্যোগে মহাসড়ক ছাড়লেন শ্রমিকেরা, ছুটি ঘোষণা ৭ কারখানায় গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ড,পাঁচ ইউনিটের চেষ্টায় দেড় ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে গাজীপুরে মজুরি বাড়ানোর দাবিতে মহাসড়কে শ্রমিকদের অবস্থান, যান চলাচল বন্ধ গাজীপুরের কাশিমপুর কারাগারের কয়েদির পেটে মিলল অর্ধশতাধিক গ্যাস লাইটার গাজীপুরের কালীগঞ্জের নাগরী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাকে শোকজ গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কাজী ছাইয়েদুল আলম বাবুল দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশত্যাগের সময় পাবনার আ.লীগ নেতা আটক

নিজ উদ্যোগে মহাসড়ক ছাড়লেন শ্রমিকেরা, ছুটি ঘোষণা ৭ কারখানায়

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের অবসান হয়েছে। প্রায় দেড় ঘণ্টা পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে শ্রমিকেরা নিজেরাই সড়ক থেকে সরে গেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে শ্রমিক অসন্তোষের কারণে সাতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ৯টার দিকে মৌচাক এলাকার কয়েকটি পোশাক কারখানায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকদের একাংশ মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহনচালকেরা।পরে সকাল সোয়া ১০টার পর শ্রমিকেরা কোনো ধরনের বলপ্রয়োগ ছাড়াই নিজেরা মহাসড়ক ছেড়ে চলে যান। এরপর সড়কে যানবাহন চলাচল শুরু হয়।গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে দিয়েছেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে ওই এলাকার সাতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun