1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরের পুবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন, বন্ধ ছিল ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল ছয় জেব্রা দিয়ে তিন বাঘ, গাজীপুর সাফারি পার্কে বাড়ল বাঘের সংখ্যা দিনভর উড়ে বেড়ায়, সন্ধ্যায় ফেরে জসিমের মাছের দোকানে বক জন্মদিনে নুহাশ পল্লীতে হুমায়ূনভক্তদের ঢল, ফুলে ফুলে শ্রদ্ধা জনতার ভয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে রইলেন ট্রান্সফরমার চুরিতে অভিযুক্ত ব্যক্তি, উদ্ধার করল ফায়ার সার্ভিস শ্রীপুরে ডিবি পুলিশের অভিযানে ১৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ২ হুমায়ূন আহমেদের জন্মদিন ঘিরে পরিচ্ছন্নতার ব্যস্ততা স্মৃতিবিজড়িত নুহাশ পল্লীতে শ্রীপুরে শ্রমিকবাহী বাস দুর্ঘটনায় আহত ১২ গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ দুই পোশাক কারখানা জীবননগরে ‘উদ্যোগ’ কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা

জনতার ভয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে রইলেন ট্রান্সফরমার চুরিতে অভিযুক্ত ব্যক্তি, উদ্ধার করল ফায়ার সার্ভিস

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ট্রান্সফরমার চুরি করতে বিদ্যুতের খুঁটিতে উঠেছিলেন। কিন্তু স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে আর নামার সাহস পাননি। শেষ পর্যন্ত খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় তাঁকে খুঁটি থেকে নামিয়ে আনেন উদ্ধারকর্মীরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা বলেন, রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছাতির বাজারসংলগ্ন একটি ইটভাটার পেছনে পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফরমার খোলার চেষ্টা করছিলেন এক ব্যক্তি। বিষয়টি দেখে স্থানীয় এক বাসিন্দা চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। এ সময় খুঁটির নিচে থাকা আরেক ব্যক্তিকে আটক করেন তাঁরা। তবে ওপরের ব্যক্তিটি জনতার ভিড় দেখে আর নিচে নামেননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খাইরুল আলম বলেন, খবর পেয়ে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে খুঁটির ওপর আটকে থাকা ব্যক্তিকে জীবিত উদ্ধার করেন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun