1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
যাত্রাবিরতির দাবিতে রাজেন্দ্রপুরে রেললাইনে অবস্থান এলাকাবাসীর গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে ১১ কারখানায় ছুটি, আটক ২০ গাজীপুরে শ্রমিক বিক্ষোভে উত্তাল মহাসড়ক, যান চলাচল বন্ধ গাজীপুরের পুবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন, বন্ধ ছিল ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল ছয় জেব্রা দিয়ে তিন বাঘ, গাজীপুর সাফারি পার্কে বাড়ল বাঘের সংখ্যা দিনভর উড়ে বেড়ায়, সন্ধ্যায় ফেরে জসিমের মাছের দোকানে বক জন্মদিনে নুহাশ পল্লীতে হুমায়ূনভক্তদের ঢল, ফুলে ফুলে শ্রদ্ধা জনতার ভয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে রইলেন ট্রান্সফরমার চুরিতে অভিযুক্ত ব্যক্তি, উদ্ধার করল ফায়ার সার্ভিস শ্রীপুরে ডিবি পুলিশের অভিযানে ১৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ২ হুমায়ূন আহমেদের জন্মদিন ঘিরে পরিচ্ছন্নতার ব্যস্ততা স্মৃতিবিজড়িত নুহাশ পল্লীতে

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে উত্তাল মহাসড়ক, যান চলাচল বন্ধ

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক অসন্তোষ আবারও ছড়িয়ে পড়েছে। শনিবার সকালে পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কয়েক হাজার শ্রমিক। তাঁদের সরিয়ে দিতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে শ্রমিকেরা আবারও মহাসড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল।শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সকাল ১০টার দিকে শ্রমিকেরা পুনরায় মহাসড়কে জড়ো হয়ে অবরোধ শুরু করেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সড়কে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তাঁরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দেওয়ার উদ্যোগ নেন। এ সময় পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিকেরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলেও শ্রমিকেরা আবারও মহাসড়কে ফিরে আসেন। সকাল ১০টার দিকে কয়েক হাজার শ্রমিক মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচলে অচল হয়ে পড়ে। গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, শ্রমিকেরা কর্মস্থলে কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। তাঁদের সরিয়ে দিতে টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এ সময় শ্রমিকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে ধাওয়া দিয়ে তাঁদের সরিয়ে দেওয়া হয়। সকাল ১০টার দিকে শ্রমিকেরা আবারও মহাসড়কে অবস্থান নেন। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun