1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের নতুন নেতৃত্বে পলাশ-তাহের-জাহাঙ্গীর দাবি আদায়ে আন্দোলন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবরুদ্ধ উপাচার্য গাজীপুরে আবারও শ্রমিক অসন্তোষ সাটুরিয়ায় কিন্ডারগার্টেন স্কুলে হাত বাড়ালেই মিলছে জাল সনদ কাশিমপুর কারাগারে মৃত্যু হলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির মানিকগঞ্জে পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের চাকা বিস্ফোরণে আহত ৩১ গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২২ পোশাক কারখানা গাজীপুরের কোনাবাড়ীতে শ্রমিকদের সড়ক অবরোধ, ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ারশেল শ্রীপুরে সুফল বাগানে দুর্বৃত্তের হানা, কাটা হলো ৪০০ গাছ ঐতিহ্যবাহী ধনবাড়ী মেলার মাঠে মাটি ভরাট কার্যক্রম পরিদর্শন: আধুনিকতার পথে এগিয়ে যাচ্ছে ধনবাড়ী উপজেলা

শ্রীপুরে সুফল বাগানে দুর্বৃত্তের হানা, কাটা হলো ৪০০ গাছ

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের উদ্যোগে গড়ে ওঠা একটি সুফল বাগানের চার শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে উপজেলার গোসিংগা বিটের পেলাইদ গ্রামের বাগানটিতে এ ঘটনা ঘটে। এতে বিপাকে পড়েছেন বাগানটির ২৫ জন সুফলভোগী। তাঁদের দীর্ঘদিনের পরিচর্যায় বেড়ে ওঠা ফলদ, বনজ ও ঔষধি গাছগুলো এক রাতেই কেটে ফেলা হয়েছে।রোববার (১৫ নভেম্বর) সকালে বাগানে গিয়ে গাছ কাটা দেখতে পান সুফলভোগী সমিতির সদস্যরা। পরে বিষয়টি বন বিভাগকে জানান তাঁরা। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কেটে ফেলা গাছগুলো জব্দ করেন। এ ঘটনায় দুপুরে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।সুফলভোগী সমিতি ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে বন বিভাগের উদ্যোগে ২৫ জন সুফলভোগীকে নিয়ে প্রায় এক হেক্টর জমিতে বাগানটি গড়ে তোলা হয়। সেখানে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও বিলুপ্তপ্রায় ঔষধি গাছের চারা লাগানো হয়েছিল। বাগান থেকে ভবিষ্যতে যে আয় হবে, তা বন বিভাগ ও সুফলভোগীদের মধ্যে ভাগ করে দেওয়ার পরিকল্পনা ছিল। সেই আশায় সমিতির সদস্যরা নিয়মিত বাগানটির পরিচর্যা করে আসছিলেন।সমিতির সাধারণ সম্পাদক নূর উদ্দীন বলেন, সকালে বাগানে কাজ করতে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান তাঁরা। ২৫ জন সদস্যের দীর্ঘদিনের শ্রমে বাগানটি গড়ে উঠেছিল। গাছগুলো কেটে ফেলায় তাঁরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।সমিতির সভাপতি আবদুল কাদের বলেন, বাগানের এমন ক্ষতি কেউ করতে পারে, তা তাঁরা কল্পনাও করেননি। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।স্থানীয় বাসিন্দারা বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।শ্রীপুর উপজেলা রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে কেটে ফেলা গাছগুলো জব্দ করেছেন। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। ক্ষতিগ্রস্ত সুফলভোগীদের পাশে বন বিভাগ থাকবে।শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun