1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের নতুন নেতৃত্বে পলাশ-তাহের-জাহাঙ্গীর দাবি আদায়ে আন্দোলন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবরুদ্ধ উপাচার্য গাজীপুরে আবারও শ্রমিক অসন্তোষ সাটুরিয়ায় কিন্ডারগার্টেন স্কুলে হাত বাড়ালেই মিলছে জাল সনদ কাশিমপুর কারাগারে মৃত্যু হলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির মানিকগঞ্জে পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের চাকা বিস্ফোরণে আহত ৩১ গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২২ পোশাক কারখানা গাজীপুরের কোনাবাড়ীতে শ্রমিকদের সড়ক অবরোধ, ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ারশেল শ্রীপুরে সুফল বাগানে দুর্বৃত্তের হানা, কাটা হলো ৪০০ গাছ ঐতিহ্যবাহী ধনবাড়ী মেলার মাঠে মাটি ভরাট কার্যক্রম পরিদর্শন: আধুনিকতার পথে এগিয়ে যাচ্ছে ধনবাড়ী উপজেলা

মানিকগঞ্জে পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের চাকা বিস্ফোরণে আহত ৩১

শাহাদুর রহমান সুজন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

মানিকগঞ্জ-ঢাকা-আরিচা মহাসড়কের আকিজ টেক্সটাইলের সামনে পল্লী সেবা পরিবহনের একটি বাসের চাকা বিস্ফোরিত হয়ে দুর্ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসে থাকা অন্তত ৩১ জন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে ৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, পল্লী সেবা পরিবহনের বাসটি সকালে আকিজ টেক্সটাইলের সামনে দিয়ে তারাসীমা গার্মেন্টস শ্রমিকদের নিয়ে কর্মস্থলে যাচ্ছিল। পথে আকিজ টেক্সটাইলের সামনে হঠাৎ বাসটির একটি চাকা বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি বন্ধ গাড়িকে ধাক্কা দেয়। এতে যানবাহনগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং কয়েকজন আহত হন।স্থানীয়দের অভিযোগ, বাসটির চালক প্রকৃত প্রশিক্ষিত চালক ছিলেন না। এমনকি তাঁর বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। পাশাপাশি বাসটির ফিটনেস, রোড পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়েও অভিযোগ রয়েছে। তাঁদের দাবি, এ ধরনের অনিয়মের কারণে প্রায়ই সড়কে দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার পর দায় এড়িয়ে চালক ও সংশ্লিষ্টরা ঘটনাস্থল থেকে সরে যান বলেও অভিযোগ করেন তাঁরা।এ ঘটনায় মহাসড়কে চলাচলকারী ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।তবে চালকের লাইসেন্স, বাসটির ফিটনেস ও রোড পারমিট এবং দুর্ঘটনার প্রকৃত কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun