1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের নতুন নেতৃত্বে পলাশ-তাহের-জাহাঙ্গীর দাবি আদায়ে আন্দোলন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবরুদ্ধ উপাচার্য গাজীপুরে আবারও শ্রমিক অসন্তোষ সাটুরিয়ায় কিন্ডারগার্টেন স্কুলে হাত বাড়ালেই মিলছে জাল সনদ কাশিমপুর কারাগারে মৃত্যু হলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির মানিকগঞ্জে পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের চাকা বিস্ফোরণে আহত ৩১ গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২২ পোশাক কারখানা গাজীপুরের কোনাবাড়ীতে শ্রমিকদের সড়ক অবরোধ, ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ারশেল শ্রীপুরে সুফল বাগানে দুর্বৃত্তের হানা, কাটা হলো ৪০০ গাছ ঐতিহ্যবাহী ধনবাড়ী মেলার মাঠে মাটি ভরাট কার্যক্রম পরিদর্শন: আধুনিকতার পথে এগিয়ে যাচ্ছে ধনবাড়ী উপজেলা

গাজীপুরে আবারও শ্রমিক অসন্তোষ

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ন্যূনতম মজুরি বৃদ্ধি ও মজুরি বোর্ডের নির্ধারিত বেতন কাঠামো দ্রুত বাস্তবায়নের দাবিতে গাজীপুরে আবারও বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকেরা। সোমবার বিকেলে নগরীর নাওজোড় এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা এবং পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে নাওজোড় এলাকায় শ্রমিকেরা জড়ো হতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন কারখানার শ্রমিকেরা আশপাশের অলিগলি থেকে বের হয়ে মহাসড়কে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করলে পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় শ্রমিকদের কয়েকজন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।একই সময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল সাইনবোর্ড এলাকাতেও শ্রমিকেরা জড়ো হন। সেখানে তাঁরা সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের ধাওয়া দেন। পরে শ্রমিকেরা ওই এলাকা ছেড়ে চলে যান।গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, নাওজোড় এলাকার বিভিন্ন অলিগলি থেকে শ্রমিকেরা সড়কে এসে অবস্থান নিয়েছিলেন। পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun