1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের নতুন নেতৃত্বে পলাশ-তাহের-জাহাঙ্গীর দাবি আদায়ে আন্দোলন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবরুদ্ধ উপাচার্য গাজীপুরে আবারও শ্রমিক অসন্তোষ সাটুরিয়ায় কিন্ডারগার্টেন স্কুলে হাত বাড়ালেই মিলছে জাল সনদ কাশিমপুর কারাগারে মৃত্যু হলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির মানিকগঞ্জে পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের চাকা বিস্ফোরণে আহত ৩১ গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২২ পোশাক কারখানা গাজীপুরের কোনাবাড়ীতে শ্রমিকদের সড়ক অবরোধ, ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ারশেল শ্রীপুরে সুফল বাগানে দুর্বৃত্তের হানা, কাটা হলো ৪০০ গাছ ঐতিহ্যবাহী ধনবাড়ী মেলার মাঠে মাটি ভরাট কার্যক্রম পরিদর্শন: আধুনিকতার পথে এগিয়ে যাচ্ছে ধনবাড়ী উপজেলা

সাটুরিয়ায় কিন্ডারগার্টেন স্কুলে হাত বাড়ালেই মিলছে জাল সনদ

শাহাদুর রহমান সুজন, মানিকগঞ্জ
  • প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

মানিকগঞ্জের সাটুরিয়ায় কিন্ডারগার্টেন গার্ডেন স্কুলে হাত বাড়ালেই মিলে যায় জাল প্রত্যয়নপত্র। এমনই অভিযোগ ওঠেছে সাটুরিয়ার বরাইদ ইউনিয়নে অবস্থিত পাতিলা পাড়া বহুমুখী কিন্ডারগার্টেনের বিরুদ্ধে।জানা যায়, পাতিলাপাড়া বহুমুখী কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম দাউদ হোসেন দীর্ঘদিন ধরে জাল প্রত্যয়ন পত্র বিক্রির সাথে জড়িত। তিনি অতিরিক্ত অর্থের লোভে পড়ে বিভিন্ন লোকজনের কাছে টিকা কার্ড এমনকি নাগরিক সনদের বয়সকে তোয়াক্কা না করে মনগড়া জন্ম তারিখ বসিয়ে এমন অবৈধ ব্যবসা করে যাচ্ছে। সরজমিনে গিয়ে তার এমন দূর্নীতির সত্যতা পাওয়া যায়।তার এমন দূর্নীতির কারনে সমাজে বাল্যবিয়ে ও না ধরনের অপকর্ম বেড়ে চলেছে। তাছাড়া লেখাপড়া না করে ও এম দাউদ হোসেন কাছে গেলেই মিলে নামে বে-নামে শিক্ষা প্রত্যয়নপত্র। তার এই প্রত্যয়নপত্রের কারণে সাধারণ মানুষ ও বিভিন্ন সরকারি দপ্তরকে বিভিন্ন ঝামেলা পোহাতে হয়।তাছাড়া জানা যায়, এই স্কুলে শিক্ষক-শিক্ষিকার পাঠদানের জ্ঞান নিয়েও সচেতন মহলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠেছে। এই স্কুলের শিক্ষক-শিক্ষিকার প্রাথমিক শিক্ষা দানের নেই কোন প্রশিক্ষণ। নাম-মাত্র বেতনে এইসব শিক্ষক নিয়োগ দিয়ে তাদের ব্যবহার করে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে এই অসাধু এম দাউদ হোসেন।এবিষয়ে প্রধান শিক্ষক এম দাউদ হোসেন এমন জাল প্রত্যয়নপত্র দেওয়ার কথা স্বীকার করে বলেন, আগেও তো এভাবে প্রত্যয়ন দিছি তাতে কোন সমস্যা হয় নি। তাছাড়া তিনি বলেন এই প্রত্যয়ন দেওয়ার সাথে আরেক সহকারী শিক্ষিকা ও জড়িত।এ বিষয়ে সাটুরিয়া উপজেলা শিক্ষা অফিসার প্রতুল চন্দ্র সরকার জানান, এমন অনিয়ম বা দূর্নীতি করার কোন সুযোগ নেই। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিবেন বলে জানান।সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার অনিক ইসলাম জানান, আমি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবো।স্থানীয় সচেতন মহলের দাবি, এই সব জাল সনদ তৈরির কারখানা বন্ধ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে কোমলমতি বাচ্চাদের অগ্রসর করা হোক এবং এইসব অসাধু শিক্ষক-শিক্ষিকার বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun