1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা বস্তু মিলল গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে গাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়িতে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে গাজীপুরে সাউন্ড গ্রেনেডের আঘাতে সাংবাদিক গুরুতর আহত মানিকগঞ্জে ত্রুটিপূর্ণ যানবাহন আটকে ৯তম বারের মতো বিশেষ স্বীকৃতি পেলেন এটিএসআই শাহাদাত হোসেন বিক্ষোভ-অবরোধে অচল গাজীপুরের শিল্পাঞ্চল, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩০ কারখানা গাজীপুরে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ দাঁড়িয়ে থাকা ট্রেনের চালককে কুপিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনতাই গাজীপুর জেলা যুবদলের নতুন নেতৃত্বে পলাশ-তাহের-জাহাঙ্গীর দাবি আদায়ে আন্দোলন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবরুদ্ধ উপাচার্য গাজীপুরে আবারও শ্রমিক অসন্তোষ

গাজীপুরে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের পোশাকশিল্পাঞ্চল। মঙ্গলবার সকাল থেকে গাজীপুর মহানগরের জয়দেবপুর, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, জয়দেবপুর সড়ক ও ভোগড়া বাইপাসে যান চলাচল ব্যাহত হয়। টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পরও শ্রমিকেরা সড়ক থেকে সরে যাননি। একই দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকাতেও শ্রমিকেরা অবরোধের চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সেখান থেকে সরিয়ে দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে জয়দেবপুর ও চান্দনা চৌরাস্তা এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে আশপাশের বিভিন্ন কারখানার শত শত শ্রমিক সেখানে জড়ো হন। পরে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও জয়দেবপুর সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। একই সময়ে ভোগড়া বাইপাস এলাকাতেও অবরোধ করেন শ্রমিকেরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। তবে শ্রমিকেরা অবরোধ অব্যাহত রাখলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ও বিজিবি টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে তাতেও শ্রমিকেরা সড়ক ছাড়েননি। গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। তাঁদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun