1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে নাশকতা প্রতিরোধে কঠোর অবস্থানে পুলিশ : জিএমপি কমিশনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৭২ কর্মকর্তা-কর্মচারীরবিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা মানিকগঞ্জ মুক্তিযোদ্ধা শিশু পার্ক সংস্কারের পর উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী শ্রীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিক্ষোভ দমনে বিএনপি নেতা-কর্মীরাও মাঠে ধনবাড়ীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে অগ্নিকাণ্ড, পুড়েছে ট্রান্সফরমারের বক্সসহ মালামাল গাজীপুরে কয়েকটি স্থানে শ্রমিকদের অবরোধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ধনবাড়ীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রতিবাদী মশাল মিছিল ৭৬ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন সিফাত কালিয়াকৈরে পেট্রলবোমা-ককটেলসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার

গাজীপুরে নাশকতা প্রতিরোধে কঠোর অবস্থানে পুলিশ : জিএমপি কমিশনার

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গত ১২ দিনে ৮০ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী রয়েছেন। তাঁদের কাছ থেকে নাশকতার পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও অর্থের জোগানদাতাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জিএমপি কমিশনার মো. আশিক সাঈদ, পিপিএম। তিনি বলেন, গত ৮ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বিভিন্ন অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। জিএমপি কমিশনার বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ঠেকাতে ৮ নভেম্বর থেকেই সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। শ্রমিক অসন্তোষকে পুঁজি করে কোনো পক্ষ যাতে সহিংসতা বা নাশকতা ঘটাতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি, টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য যাচাই করে নাশকতার পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও অর্থের জোগানদাতাদের শনাক্তের চেষ্টা চলছে। প্রেস ব্রিফিংয়ে কমিশনার আরও জানান, বুধবার রাতে বাসন থানার ভোগড়া এলাকায় একটি চেকপোস্টে প্রাইভেটকার তল্লাশি করে পানির বোতলে রাখা প্রায় এক লিটার পেট্রোল উদ্ধার করা হয়। এ সময় মো. নাহিদ সরকার (৩৩) ও মো. আপন (১৮) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, নাহিদ সরকার গাজীপুর মহানগরের ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক। পেট্রোল বহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন মহাসড়কে চলাচলরত যানবাহনে আগুন দেওয়া এবং টায়ার জ্বালিয়ে নাশকতা সৃষ্টির পরিকল্পনার কথা জানিয়েছেন। এ ঘটনায় বাসন থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। নাশকতার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য ছড়িয়ে শিল্পাঞ্চলের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন জিএমপি কমিশনার। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ড এক করে দেখার সুযোগ নেই। শান্তিপূর্ণ শ্রমিক আন্দোলনের প্রতি সম্মান রেখেই জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করছে। এদিকে শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের ৫৫টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার আরও ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। প্রেস ব্রিফিংয়ে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun