1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে নাশকতা প্রতিরোধে কঠোর অবস্থানে পুলিশ : জিএমপি কমিশনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৭২ কর্মকর্তা-কর্মচারীরবিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা মানিকগঞ্জ মুক্তিযোদ্ধা শিশু পার্ক সংস্কারের পর উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী শ্রীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিক্ষোভ দমনে বিএনপি নেতা-কর্মীরাও মাঠে ধনবাড়ীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে অগ্নিকাণ্ড, পুড়েছে ট্রান্সফরমারের বক্সসহ মালামাল গাজীপুরে কয়েকটি স্থানে শ্রমিকদের অবরোধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ধনবাড়ীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রতিবাদী মশাল মিছিল ৭৬ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন সিফাত কালিয়াকৈরে পেট্রলবোমা-ককটেলসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার

মানিকগঞ্জ মুক্তিযোদ্ধা শিশু পার্ক সংস্কারের পর উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

শাহাদুর রহমান সুজন, মানিকগঞ্জ
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দীর্ঘদিনের অবহেলা ও অযত্নের অবসান ঘটিয়ে নতুন সাজে চালু হলো মানিকগঞ্জের মুক্তিযোদ্ধা শিশু পার্ক। একসময় শিশুদের কোলাহলে মুখর থাকার কথা থাকলেও পার্কটি পরিণত হয়েছিল মাদকসেবীদের আড্ডাস্থলে। অবশেষে সংস্কারের মাধ্যমে শিশুদের খেলাধুলা ও বিনোদনের উপযোগী করে পার্কটি পুনরায় উন্মুক্ত করা হয়েছে। এতে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে শিশুরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সংস্কারকাজ শেষে আনুষ্ঠানিকভাবে পার্কটির উদ্বোধন করেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। উদ্বোধন অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচনের আগে পার্কটি সংস্কার করে শিশুদের জন্য উন্মুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতি ছিল। আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরে তিনি আনন্দিত। বিশেষ করে পার্কটি চালু হওয়ায় শিশুদের মুখে হাসি ফুটেছে, এটাই তাঁর কাছে সবচেয়ে আনন্দের বিষয়।তিনি বলেন, মানিকগঞ্জে শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য পর্যাপ্ত জায়গা ছিল না। সারাদিনের ব্যস্ততার পর শিশুরা যেন একটু আনন্দে সময় কাটাতে পারে, খেলাধুলার সুযোগ পায়—সে বিষয়টি বিবেচনায় নিয়েই পার্কটি চালুর উদ্যোগ নেওয়া হয়। সেই প্রতিশ্রুতি পূরণ করতে পেরে তাঁরা আনন্দিত।পার্কটি সংস্কার ও পুনরায় চালু করতে সহযোগিতার জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, জেলা প্রশাসকের তত্ত্বাবধানেই পার্কটি উদ্বোধন করা সম্ভব হয়েছে। এ জন্য মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী,সিভিল সার্জন ডাক্তার আইভী ফেরদৌস,মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা ও স্থানীয় পর্যায়ের দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।দীর্ঘদিন পর পার্কটি সংস্কার করে পুনরায় চালু করায় শিশুদের খেলাধুলা ও বিনোদনের সুযোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে নগরবাসীর জন্য পরিবার-পরিজন নিয়ে অবসর কাটানোর একটি পরিবেশ ফিরে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun