1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে নাশকতা প্রতিরোধে কঠোর অবস্থানে পুলিশ : জিএমপি কমিশনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৭২ কর্মকর্তা-কর্মচারীরবিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা মানিকগঞ্জ মুক্তিযোদ্ধা শিশু পার্ক সংস্কারের পর উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী শ্রীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিক্ষোভ দমনে বিএনপি নেতা-কর্মীরাও মাঠে ধনবাড়ীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে অগ্নিকাণ্ড, পুড়েছে ট্রান্সফরমারের বক্সসহ মালামাল গাজীপুরে কয়েকটি স্থানে শ্রমিকদের অবরোধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ধনবাড়ীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রতিবাদী মশাল মিছিল ৭৬ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন সিফাত কালিয়াকৈরে পেট্রলবোমা-ককটেলসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার

শ্রীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিক্ষোভ দমনে বিএনপি নেতা-কর্মীরাও মাঠে

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের শ্রীপুরে আবারও বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকেরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ কয়েকটি আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন তাঁরা। অবরোধকারীদের সরাতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের সড়ক থেকে সরাতে পুলিশের পাশাপাশি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরও সক্রিয় হতে দেখা যায়। লাঠিপেটায় কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি, আনসার রোড ও মাওনা এলাকায় অবরোধ শুরু করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলন ছড়িয়ে পড়ে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কেও। সেখানে কয়েক হাজার শ্রমিক জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের মুখোমুখি অবস্থান, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীদের একাংশ এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিএনপি এবং দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও মাঠে নামেন। এ সময় লাঠিপেটার ঘটনায় কয়েকজন শ্রমিক আহত হন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে যান। গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. সফিউল বলেন, শ্রমিকেরা বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে সড়ক অবরোধ করছেন। এক জায়গা থেকে সরিয়ে দিলে অন্য জায়গায় গিয়ে আবার অবরোধ করছেন। শ্রীপুরের মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে কয়েক হাজার শ্রমিক অবরোধ করলে তাঁদের সরাতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun