1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
মহাসড়ক অবরোধের চেষ্টায় শ্রীপুরে শ্রমিক-পুলিশের দফায় দফায় সংঘর্ষ মানিকগঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর সাথে অসদাচরণের অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত পোশাক শ্রমিকের মজুরি: মালিকের ১৫,৭০০ আর শ্রমিকের ২২ হাজার টাকা দাবি টাঙ্গাইলের ধনবাড়ীতে ৮০ কৃষকের মাঝে ব্রি উদ্ভাবিত ৮০০ কেজি ধানবীজ বিতরণ গাজীপুরে বিভিন্ন স্থানে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ কারখানায় ছুটি গাজীপুরে পুলিশ বক্সে হামলা, আসবাব ও নথিপত্রে আগুন ভোলা হাসপাতালে আইসিইউ চালুর দাবিতে আমরণ অনশনে যুবকরা প্রধানমন্ত্রীর সংলাপে অংশ নিতে সফর সংক্ষিপ্ত করে ফিরছেন শফিকুর রহমান ২৬ নভেম্বর থেকে শুরু ষষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ: এআই ব্যবহার করে পরীক্ষায় নকলের ঘটনায় তোলপাড়

মানিকগঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর সাথে অসদাচরণের অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত

শাহাদুর রহমান সুজন, মানিকগঞ্জ
  • প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অসদাচরণের অভিযোগে মুহাম্মদ শাহ আলম (৪০) নামে এক সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাঁর বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। রোববার ২২ নভেম্বর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র দেবনাথ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বিদ্যালয়টির চতুর্থ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অসদাচরণের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সকালে ওই ছাত্রী বিদ্যালয়ে গেলে শিক্ষক মুহাম্মদ শাহ আলম তার হাত ধরে বিভিন্ন ধরনের প্রলোভন দেখান। পরে বিদ্যালয়ের পুরোনো একটি ভবনে নিয়ে তার সঙ্গে অসদাচরণ করেন বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে ছাত্রীটি বিষয়টি অন্যদের জানিয়ে দেওয়ার কথা বললে শিক্ষক তাকে ছেড়ে দেন। তবে ঘটনা কাউকে না জানাতে তাকে ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগের সত্যতা যাচাইয়ে সাটুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র দেবনাথ গণমাধ্যমকে বলেন, ঘটনাটি শিক্ষক সমাজের জন্য লজ্জাজনক। বিধি অনুযায়ী অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun